সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ

কুলাউড়ায় টিম জার্নালিস্টের সদস্যদের সাথে জামায়াত নেতা সাইফুল ইসলাম খানের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক ২১ June ২০২৬ · Sunday · ০৮:০০ অপরাহ্ণ
কুলাউড়ায় টিম জার্নালিস্টের সদস্যদের সাথে জামায়াত নেতা সাইফুল ইসলাম খানের সৌজন্য  সাক্ষাৎ

 

মোহাম্মদ আজিজুল ইসলাম

 কুলাউড়া উপজেলা প্রতিনিধ

​

উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মো. সাইফুল ইসলাম খান ‘টিম জার্নালিস্ট’ কুলাউড়ার সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

​শনিবার (২০ জুন) কুলাউড়া শহরের পাকশী রেস্টুরেন্টে আয়োজিত এই সাক্ষাতে স্থানীয় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সামাজিক ইস্যু এবং নির্বাচন নিয়ে আলোচনা হয়।

​সাক্ষাৎকালে মো. সাইফুল ইসলাম খান বলেন, ‘স্থানীয় পর্যায়ে জনসেবার লক্ষ্য নিয়ে কাজ করতে চাই। কুলাউড়ার সামগ্রিক উন্নয়নে আমি সমাজের সর্বস্তরের মানুষের মতামত ও সহযোগিতা প্রত্যাশা করি। একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ বজায় থাকুক, এটিই আমার কাম্য।’

​এ সময় উপস্থিত টিম জার্নালিস্ট এর সদস্যরা কুলাউড়ার সমসাময়িক বিভিন্ন নাগরিক সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। নির্বাচনে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং পেশাগত দায়িত্ববোধের জায়গা থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের অঙ্গীকার ব্যক্ত করেন।

​সাক্ষাৎকালে ‘টিম জার্নালিস্ট’ কুলাউড়ার সদস্যবৃন্দ  উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ