শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সারাদেশ

গৌরীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডবাসীর পাশে থাকার প্রত্যয় মেম্বার পদপ্রার্থী আরিফ আহমদ বাপ্পির

Admin ০৭ April ২০২৬ · Tuesday · ০৪:০১ অপরাহ্ণ
গৌরীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডবাসীর পাশে থাকার প্রত্যয় মেম্বার পদপ্রার্থী আরিফ আহমদ বাপ্পির
গৌরীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডবাসীর পাশে থাকার প্রত্যয় মেম্বার পদপ্রার্থী আরিফ আহমদ বাপ্পির

আশরাফুল আহমদ, সিলেট:

সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের পাশে থাকার প্রত্যয় এবং ওয়ার্ডের জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী ও সমাজসেবক, শিক্ষানুরাগী জনাব আরিফ আহমদ বাপ্পি।

আজ মঙ্গলবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ আর্ত-মানবতার সেবায় তিনি নিজেকে নিয়োজিত রেখে কাজ করে যেতে চান এলাকা বাসীর। তিনি বলেন-" আমি আমার ওয়ার্ডের প্রতিটি নাগরিকের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করছি।"

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পূর্ব গৌরীপুর ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে নিজের লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, “আমি শুধুমাত্র নির্বাচনের জন্য কাজ করছি না; বরং মানুষের বিপদে-আপদে পাশে থাকাই আমার মূল লক্ষ্য। জনগণের সেবা করার সুযোগ পেলে আমি ৫ নং ওয়ার্ডকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাবো। আমি ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করি।”

তিনি আরও বলেন, “আসুন আমরা সমাজের অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাই। পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রেখে আমরা সবাই মিলে একটি সুন্দর সমাজ গঠন করি।”

সবশেষে, তিনি ইউনিয়নবাসীর কাছে নিজের জন্য দোয়া চেয়েছেন এবং সবাইকে সমাজের জন্য এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

বিজয় কর রতন,(মিঠামইন)কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির সভাপতি জাহিদুল আলম জ...

২৩ October ২০২৬ · Friday · ০৬:১২ অপরাহ্ণ
সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:জেন্ডার বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরণ,সাইবার নিরাপত্তা, গণ...

১৮ October ২০২৬ · Sunday · ০৯:২৪ পূর্বাহ্ণ
কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যা...

১৭ October ২০২৬ · Saturday · ১০:০০ পূর্বাহ্ণ
অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

মোছাঃ ইসমা খাতুন শিক্ষার্থী, বাংলা বিভাগ ও সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলাম...

১৩ October ২০২৬ · Tuesday · ০৪:৪২ অপরাহ্ণ