মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনায় নৌকাডুবি: ঝড়ে দুই জেলে নিখোঁজ, একজনের প্রাণে বাঁচা

Admin ০৮ April ২০২৬ · Wednesday · ০১:৫০ পূর্বাহ্ণ
খুলনায় নৌকাডুবি: ঝড়ে দুই জেলে নিখোঁজ, একজনের প্রাণে বাঁচা
খুলনায় নৌকাডুবি: ঝড়ে দুই জেলে নিখোঁজ, একজনের প্রাণে বাঁচা

আল মাহফুজ শাওন,খুলনা:

খুলনায় নদীতে মাছ ধরার সময় আকস্মিক ঝড়ে নৌকাডুবির ঘটনায় দুই জেলে নিখোঁজ হয়েছেন। এ সময় একজন জেলে সাঁতরে তীরে উঠে প্রাণে বেঁচেছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামসংলগ্ন শাকবাড়িয়া নদীর মাঝখানে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন—জোড়শিং গ্রামের মৃত শুধির মৃধার ছেলে উপেন মৃধা (৫০) এবং মৃত ধোনা মণ্ডলের ছেলে মুকেন্দ মণ্ডল (৪২)।

স্থানীয় ইউপি সদস্য আবু বকর সিদ্দিক জানান, বিকেলে হঠাৎ ঝড়ের কবলে পড়ে নদীতে মাছ ধরার সময় নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা বিপুল রায় (৩৫) সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে অপর দুই জেলে নিখোঁজ রয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকী বলেন, নৌকাডুবির ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখনও দুইজন নিখোঁজ রয়েছেন।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, জঙ্গলে কাঁকড়া ও মাছ ধরতে গিয়ে তিন জেলে এ দুর্ঘটনার শিকার হন। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে স্থানীয়রা নদীতে তল্লাশি চালাচ্ছেন এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন