মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

নাটোরে শিলাবৃষ্টি, ফসলের ক্ষতির আশঙ্কা

Admin ০৮ April ২০২৬ · Wednesday · ০১:৫৫ পূর্বাহ্ণ
নাটোরে শিলাবৃষ্টি, ফসলের ক্ষতির আশঙ্কা
নাটোরে শিলাবৃষ্টি, ফসলের ক্ষতির আশঙ্কা

নাটোর প্রতিনিধি:
নাটোরে হঠাৎ শিলাবৃষ্টিতে বোরো ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। জেলার কয়েকটি উপজেলায় বৃষ্টির সঙ্গে শিলাপাত হওয়ায় মাঠের ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
সিংড়া উপজেলার হালসা এলাকার কৃষক আব্দুল ওয়াহাব বলেন, হঠাৎ করে শিলাবৃষ্টি শুরু হলে জমির ধান ও সবজি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে ফলন কমে যাওয়ার শঙ্কা করছেন তিনি।
বাগাতিপাড়া উপজেলার তমালতলা এলাকার কৃষক আব্দুল হাকিম বলেন, শিলার আঘাতে ধানের শীষ নষ্ট হতে পারে। এভাবে বৃষ্টি চলতে থাকলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে কৃষকদের।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান জানান, কোথাও কোথাও হালকা ক্ষতির খবর পাওয়া গেছে। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে মাঠ পর্যায়ে কাজ চলছে।
জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসন মাঠে কাজ করছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন