শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সারাদেশ

মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৪

Admin ০৮ April ২০২৬ · Wednesday · ০১:৫৭ পূর্বাহ্ণ
মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৪
মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৪

মোঃ শহিদুল ইসলাম,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং আহত হয়েছেন কমপক্ষে চারজন। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মাইজবাগ ইউনিয়নের বৈরাটি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মাইজবাগ পাঁচপাড়া সাধুরগোলা এলাকার আব্দুল আলীর ছেলে জাহিদ (১৮) ও উপজেলার রাজিবপুর ইউনিয়নের চরপাড়া দেবস্থান গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে হাজির উদ্দিন (৬৫)।

জানা যায়, নিহত জাহিদ একটি মোবাইল কোম্পানীর সিম বিক্রেতা ও নিহত হাজির উদ্দিন একজন ঘটক। স্থানীয় সূত্রে ও প্রত্যক্ষদর্শী জানায়, মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে যাত্রীবাহী একটি অটোরিকশা ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক থেকে নেমে গ্রামীণ সড়ক স্থানীয় বৈরাটি মাদরাসা পাড় হয়ে ডিতপুর সড়কের দিকে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে মোটর সাইকেল আরোহির দুইজনের মধ্যে জাহিদ ঘটনাস্থলেই নিহত হন। পরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে থাকা হাজির উদ্দিন নামে এক যাত্রী নিহত হন। খবর পেয়ে ঈশ্বরগঞ্জে ফায়ারসার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আহতের উদ্ধার হাসপাতালে নিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থল যান ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আযম। তিনি জানান, ঘটনাস্থল থেকে দুই জনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

বিজয় কর রতন,(মিঠামইন)কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির সভাপতি জাহিদুল আলম জ...

২৩ October ২০২৬ · Friday · ০৬:১২ অপরাহ্ণ
সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:জেন্ডার বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরণ,সাইবার নিরাপত্তা, গণ...

১৮ October ২০২৬ · Sunday · ০৯:২৪ পূর্বাহ্ণ
কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যা...

১৭ October ২০২৬ · Saturday · ১০:০০ পূর্বাহ্ণ
অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

মোছাঃ ইসমা খাতুন শিক্ষার্থী, বাংলা বিভাগ ও সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলাম...

১৩ October ২০২৬ · Tuesday · ০৪:৪২ অপরাহ্ণ