শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

হোসেনপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Admin ০৮ April ২০২৬ · Wednesday · ০১:০৮ অপরাহ্ণ
হোসেনপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
হোসেনপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) :
কিশোরগঞ্জের হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ)-১৪৩৩ উদযাপন করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
​বুধবার (৮ এপ্রিল) হোসেনপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা -এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন, উপজেলা পরিবার   ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তানভীর হাসান জিকো, পৌর বিএনপি র সভাপতি এ কে এম শফিকুল হক শফিক, সাধারণ মানসুরুল হক রবিন, সাবেক সরকারি ডিগ্রি কলেজে র আধ্যাক এ বি এম সিদ্দিক চঞ্চল, নিহত 
জুলাই যোদ্ধার মাতা ফাতেমা তুছ জহুরা, হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আছমা বেগম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান চন্দন,জুলাই যোদ্ধা ও সেচ্চাসেবক দলের আহ্বায়ক শওকত হোসেন, জুলাই যোদ্ধা মোঃ আল আমিন ভূইয়া,  জিয়া মঞ্চের সভাপতি হুমায়ুন কবির কিবরিয়া, সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​সভায় বক্তারা বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পহেলা বৈশাখ বরণে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন। এবারের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রামীণ মেলার সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা 
জানান, বাঙালি ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে হোসেনপুরে জাঁকজমকপূর্ণভাবে নববর্ষ উদযাপন করা হবে। এজন্য তিনি উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার:গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতপ্রকাশের স্বাধীন...

০৬ June ২০২৬ · Saturday · ০৩:১২ পূর্বাহ্ণ
ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা ন্যাশনাল ওলামা এলায়েন্স এর আয়োজন...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৬ পূর্বাহ্ণ
কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

 নিজস্ব প্রতিবেদক, খুলনা:খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) উত্তর ও দক্ষিণ বিভাগের উদ্য...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৩ পূর্বাহ্ণ
নান্দাইলে ১৪৪ ধারা জারি

নান্দাইলে ১৪৪ ধারা জারি

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া এলাকায় দুই...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫১ পূর্বাহ্ণ