শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

তাড়াইলে বাংলা নববর্ষ ১৪৩৩ ও বিজ্ঞান মেলা উৎযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Admin ০৮ April ২০২৬ · Wednesday · ০১:২১ অপরাহ্ণ
তাড়াইলে বাংলা নববর্ষ ১৪৩৩ ও বিজ্ঞান মেলা উৎযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
তাড়াইলে বাংলা নববর্ষ ১৪৩৩ ও বিজ্ঞান মেলা উৎযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রুহুল আমিন, তাড়াইল থেকে:

আসন্ন বাংলা নববর্ষ-১৪৩৩ বঙ্গাব্দ ও বিজ্ঞান মেলা উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার। সভায় উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা  মুক্তিযোদ্ধা কমান্ডার (আহ্বায়ক) ছিদ্দীকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অতীশ দাস রাজিব, উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান মিয়া, তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামসুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা আকতার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যম কর্মী, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ, আনসার ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক সামির হোসেন সাকি, উপজেলা জামায়াতের সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

সভায় জানানো হয়, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজ্ঞান মেলার বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, যথাযথ পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে এবারের আয়োজনকে আরও উৎসবমুখর ও উপভোগ্য করে তোলা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার
বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব এবং বিজ্ঞান মেলা নতুন প্রজন্মকে উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করে। এ আয়োজনকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। তিনি আগামী ১৪, ১৫ ও ১৬ এপ্রিল তিনদিনব্যাপী এ আয়োজনে সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার:গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতপ্রকাশের স্বাধীন...

০৬ June ২০২৬ · Saturday · ০৩:১২ পূর্বাহ্ণ
ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা ন্যাশনাল ওলামা এলায়েন্স এর আয়োজন...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৬ পূর্বাহ্ণ
কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

 নিজস্ব প্রতিবেদক, খুলনা:খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) উত্তর ও দক্ষিণ বিভাগের উদ্য...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৩ পূর্বাহ্ণ
নান্দাইলে ১৪৪ ধারা জারি

নান্দাইলে ১৪৪ ধারা জারি

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া এলাকায় দুই...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫১ পূর্বাহ্ণ