শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ

রামগতিতে রাস্তায় আরসিসি ঢালাইয়ে অনিয়মের অভিযোগ

Admin ০৮ April ২০২৬ · Wednesday · ০১:২৬ অপরাহ্ণ
রামগতিতে রাস্তায় আরসিসি ঢালাইয়ে অনিয়মের অভিযোগ
রামগতিতে রাস্তায় আরসিসি ঢালাইয়ে অনিয়মের অভিযোগ

রামগতি (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা:

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার একটি রাস্তায় আরসিসি ঢালাইয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এতে ক্ষিপ্ত হয়ে রাস্তা নির্মাণ কাজে বাঁধা দেন স্থানীয় বাজার ব্যবসায়ী ও এলাকাবাসী। বুধবার (৮এপ্রিল) দুপুর ১২ টার দিকে উপজেলার রামগতি বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, লক্ষ্মীপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় উন্নয়ন সহায়তা ২০২৫-২৬ অর্থ বছরে রামগতি বাজারের উপর ১ হাজার ৮৩৯ স্কয়ার মিটার আরসিসি ঢালাই ও দেড় কিলোমিটার রাস্তা পাকা করার জন্য প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটি পেয়েছেন মেসার্স এম এস কনস্ট্রাকশন কোম্পানি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত ৮ দিন আগে প্রথমে রামগতি বাজারের উপর আর সিসি ঢালাইয়ের কাজ শুরু করা হয়। এতে নানা অনিয়ম অভিযোগ এনে তুমুল সমালোচনার মুখে পড়েন ঠিকাদারি প্রতিষ্ঠানটি। আজ বুধবার স্থানীয় বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর সাথে বাকবিতন্ডায় জড়ান ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন।

স্থানীয় বাজার ব্যবসায়ীরা জানান, আর সিসি ঢালাইয়ে রাস্তার কাজে নিম্নমানের পাথর, ইটের খোয়া ব্যবহার এবং পরিমাণে সিমেন্ট কম দেওয়া, সিলেকশন বালুর স্থলে বাংলা বালু দেওয়া ও বরাদ্দ অনুযায়ী রড না দেওয়া সহ নানা অভিযোগ করেন তারা। এ নিয়ে স্থানীয় এলাকাবাসীর সাথে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের বাকবিতন্ডার ঘটনা ঘটে।

কাজটি দেখবালের দায়িত্বে থাকা মিন্টুর কাছে এসব অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে বলেন, আপনারা সড়ক ও জনপথ বিভাগের অফিসে গিয়ে জানেন। আমি আপনাদেরকে কিছুই বলবোনা।

স্থানীয় বাজার ব্যবসায়ী সেন্টু সাহাও সাখাওয়াত হোসেন ভুট্টু বলেন, শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান অনিয়ম করেছেন। তারা  বিএনপির লোক বলে ক্ষমতার দাপট দেখিয়ে এ অনিয়ম করছে।  আমরা কাজটি সঠিকভাবে হউক, তা চাই।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এম এস কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মোঃ আরজু বলেন, বিষয়টি আমি শুনেছি। আপনারা সাইট ম্যানেজার মিন্টুর সাথে কথা বলেন।

লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো.মেহদী হাসান বলেন, বিষয়টি খতিয়ে দেখবেন তিনি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ