শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ

কুড়িগ্রামে মানুষের আস্থার প্রতীক আব্দুল গনি মিয়া, ভোগডাঙ্গার উন্নয়নে নতুন প্রত্যয়

অনলাইন ডেস্ক ০৩ July ২০২৬ · Friday · ১২:১২ অপরাহ্ণ
কুড়িগ্রামে মানুষের আস্থার প্রতীক আব্দুল গনি মিয়া, ভোগডাঙ্গার উন্নয়নে নতুন প্রত্যয়

কুড়িগ্রাম প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম সদর উপজেলার ৩ নং ভোগডাঙ্গা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ ও জনসম্পৃক্ততা বাড়িয়ে চলেছেন সমাজসেবক মোঃ আব্দুল গনি মিয়া।

দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়নের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। প্রতি ঈদে অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় উপহার বিতরণ, শীত মৌসুমে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে নিজস্ব তহবিল থেকে সহযোগিতা প্রদান এবং অসুস্থ ও অসহায় মানুষের চিকিৎসাসহায়তায় এগিয়ে আসার কারণে তিনি স্থানীয়দের কাছে একজন মানবিক সমাজসেবক হিসেবে পরিচিত।

যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহ দিয়ে আসছেন তিনি। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করছেন। তিনি উত্তর কুমেরপুর যুব সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক অঙ্গনেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে তিনি কুড়িগ্রাম সদর উপজেলার ৩ নং ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দলীয় কার্যক্রমের পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও নিয়মিত অংশগ্রহণ করছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে আব্দুল গনি মিয়া সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। সমাজসেবামূলক কর্মকাণ্ডে অবদানের জন্য তিনি বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের সম্মাননা লাভ করেছেন বলে জানা যায়।

এ বিষয়ে মোঃ আব্দুল গনি মিয়া বলেন, “মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে কোনো বৈষম্য ছাড়াই ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে থাকব। সবার সহযোগিতা নিয়ে একটি আধুনিক, উন্নত, স্বচ্ছ ও জনবান্ধব ভোগডাঙ্গা ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।”

স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচিত হলে তিনি ভোগডাঙ্গা ইউনিয়নের শিক্ষা, যোগাযোগ, কৃষি, সামাজিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ৩ নং ভোগডাঙ্গা ইউনিয়নে নির্বাচনী আমেজ বিরাজ করছে। সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজেদের উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, প...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্ত...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৬ অপরাহ্ণ