শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ

এমপি গাজী এনামুল হকের ঐচ্ছিক তহবিলের অর্থে অসহায়, দুঃস্থ ও অসুস্থ ব্যক্তিদের নগদ সহায়তা

অনলাইন ডেস্ক ০৩ July ২০২৬ · Friday · ০৯:৫৮ অপরাহ্ণ
এমপি গাজী এনামুল হকের ঐচ্ছিক তহবিলের অর্থে অসহায়, দুঃস্থ ও অসুস্থ ব্যক্তিদের নগদ সহায়তা

মনিরামপুর (যশোর) প্রতিনিধি: 

যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য গাজী এনামুল হকের ঐচ্ছিক তহবিলের অর্থে ২৬ জন অসহায়, দুঃস্থ ও অসুস্থ ব্যক্তির মাঝে নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) মনিরামপুরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার আর্থিকভাবে অসচ্ছল ও চিকিৎসাধীন ব্যক্তিদের হাতে এ সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। উপকারভোগীদের চিকিৎসার প্রয়োজন ও আর্থিক অবস্থার ভিত্তিতে প্রত্যেককে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নগদ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য গাজী এনামুল হক বলেন, “জনপ্রতিনিধি হিসেবে মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমার নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। সমাজের অসহায়, দুঃস্থ ও অসুস্থ মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে পারলে সেটিই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমার ঐচ্ছিক তহবিলের এ সহায়তা প্রকৃত প্রয়োজনী মানুষের জন্যই বরাদ্দ করা হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও মানবিক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “একটি মানবিক সমাজ গঠনে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। সমাজের সামর্থ্যবান মানুষদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা একটি সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তুলতে পারি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ফজলুল হক, নায়েবে আমির মাওলানা লিয়াকত আলী এবং উপজেলা সেক্রেটারি খলিলুর রহমান। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

সহায়তা গ্রহণকারী  মোঃ   আরিফুল ইসলাম বলেন।   “আমি দীর্ঘদিন ধরে অসুস্থ। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছিলাম। এই সহায়তার অর্থ আমার চিকিৎসা চালিয়ে যেতে অনেক কাজে আসবে। এজন্য সংসদ সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা বলেন, এমপির ঐচ্ছিক তহবিল থেকে প্রকৃত প্রয়োজনী মানুষের হাতে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবে এবং অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে কার্যকর ভূমিকা রাখবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, প...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্ত...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৬ অপরাহ্ণ