রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

কুষ্টিয়ায় সয়াবিন তেল মজুতের দায়ে ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

Admin ০৮ April ২০২৬ · Wednesday · ০১:৪১ অপরাহ্ণ
কুষ্টিয়ায় সয়াবিন তেল মজুতের দায়ে ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা
কুষ্টিয়ায় সয়াবিন তেল মজুতের দায়ে ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

নজরুল  ইসলাম মুকুল, কুষ্টিয়া ঃ

কুষ্টিয়া শহরের বড়বাজার এলাকায় সয়াবিন তেলের অবৈধ মজুতের দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 
আজ বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাজার মনিটরিং টিমের যৌথ অভিযানে ‘বাবলু পাল স্টোর’-এর গুদাম ঘর থেকে ৫ হাজার ৫৭৩ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। 
অভিযোগ রয়েছে, খোলাবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে এসব তেল মজুত রাখা হয়েছিল। 
আজ অভিযানের সময় কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তাফা হাসান জানান,আইনে ৩০ দিনের বেশি তেল মজুত রাখা নিষিদ্ধ হলেও প্রতিষ্ঠানটি গত ডিসেম্বর থেকে তেল মজুত করে আসছিল। 
এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে বাজারে ভোজ্য তেলের প্রকৃত কোনো সংকট নেই, তবে অতিরিক্ত মুনাফার আশায় কিছু অসাধু ব্যবসায়ী মজুত করছে। 
এ ধরনের অনিয়ম রোধে অভিযান অব্যাহত থাকবে। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়ার উপ-পরিচালক মাসুম আলীসহ সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সদস্যরা অংশ নেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৯ অপরাহ্ণ
মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে  আল্টিমেটাম

মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে আল্টিমেটাম

কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি সন্ত্রাসীদের হামলায় নিহত মো...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৩ অপরাহ্ণ