শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সারাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয় বুননের সভাপতি মিম, সম্পাদক সাইমুম

Admin ০৮ April ২০২৬ · Wednesday · ০১:৪৯ অপরাহ্ণ
ইসলামী বিশ্ববিদ্যালয় বুননের সভাপতি মিম, সম্পাদক সাইমুম
ইসলামী বিশ্ববিদ্যালয় বুননের সভাপতি মিম, সম্পাদক সাইমুম

হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিল্প ও সৃজনশীল সংগঠন 'বুনন' এর ২০২৬–২৭ শিক্ষাবর্ষের জন্য  আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ফাওজিয়া ফারজানা মিম এবং সাধারণ সম্পাদক হিসেবে সাইমুম ইসলামকে মনোনীত করা হয়েছে।  

বুধবার (৮ এপ্রিল) সংগঠনটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। আংশিক কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসনাত জাহান দীপা, শেখ এ এম রুম্মান ও মোঃ আশেক । এ কমিটিকে ৭ কর্ম দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়েছে।

নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক সাইমুম ইসলাম বলেন, “আমি বিশ্বাস করি, আমরা সবাই একসাথে কাজ করলে ‘বুনন’ একদিন একটি অনুকরণীয় সামাজিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে। সংগঠনের কার্যক্রমকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা, সদস্যদের সম্পৃক্ততা বৃদ্ধি করা এবং নতুন প্রজন্মকে ইতিবাচক কাজে যুক্ত করার জন্য আমরা সমন্বিতভাবে কাজ করব।”

সভাপতি ফাওজিয়া ফারজানা মিম বলেন, “আজকের এই দিনটি আমার জীবনের একটি অত্যন্ত গর্বের ও স্মরণীয় মুহূর্ত। ‘বুনন’–এর সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া আমার জন্য শুধু সম্মানের নয়, বরং এক বিশাল কর্তব্যের প্রতীক। আমি চাই আমাদের এই সংগঠন আরও বেশি মানুষের কাছে পৌঁছাক এবং ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে এর বিস্তৃতি আরও দূর পর্যন্ত ছড়িয়ে পড়ুক। সভাপতি হিসেবে আমার লক্ষ্য হবে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করা, নতুন উদ্যোগ গ্রহণ করা এবং সদস্যদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি দৃঢ় করা। সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করছি।”

উল্লেখ্য, রঙ তুলিতে স্বপ্ন বুনি”—এই মূলমন্ত্রকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই বুনন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পাস ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করে আসছে। বুননের উদ্যোগে নিয়মিতভাবে সমাজসেবামূলক কর্মসূচি, সুবিধাবঞ্চিত মানুষের সহায়তা, শিক্ষামূলক কার্যক্রম, পরিবেশ সচেতনতা, সাংস্কৃতিক আয়োজন এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

বিজয় কর রতন,(মিঠামইন)কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির সভাপতি জাহিদুল আলম জ...

২৩ October ২০২৬ · Friday · ০৬:১২ অপরাহ্ণ
সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:জেন্ডার বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরণ,সাইবার নিরাপত্তা, গণ...

১৮ October ২০২৬ · Sunday · ০৯:২৪ পূর্বাহ্ণ
কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যা...

১৭ October ২০২৬ · Saturday · ১০:০০ পূর্বাহ্ণ
অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

মোছাঃ ইসমা খাতুন শিক্ষার্থী, বাংলা বিভাগ ও সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলাম...

১৩ October ২০২৬ · Tuesday · ০৪:৪২ অপরাহ্ণ