শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ

অনুমোদন ছাড়াই টাইলসের বদলে মার্বেল স্থাপন,ইবির আবরার ফাহাদ হল নির্মাণে অনিয়ম

Admin ০৮ April ২০২৬ · Wednesday · ০২:১১ অপরাহ্ণ
অনুমোদন ছাড়াই টাইলসের বদলে মার্বেল স্থাপন,ইবির আবরার ফাহাদ হল নির্মাণে অনিয়ম
অনুমোদন ছাড়াই টাইলসের বদলে মার্বেল স্থাপন,ইবির আবরার ফাহাদ হল নির্মাণে অনিয়ম

হাম্মাদ, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবনির্মিত শহীদ আবরার ফাহাদ হলে অনুমোদনহীনভাবে টাইলসের বদলে মার্বেল টাইলস স্থাপনের ঘটনা ঘটেছে। এ নিয়ে অভিযোগ ওঠার পর
সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান টাইলসগুলো পরিবর্তনের আশ্বাস দিলেও অনুমোদনহীনভাবে এ কাজ করায় করায় ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন শিক্ষক-শিক্ষার্থীরা।

একটি বিশ্বস্থ সূত্রে জানা যায় , বিগত চার মাস আগে এই টাইলসগুলা লাগানো হয়। তবে কর্তৃপক্ষকে বিশ্ববিদ্যালয় ভিজিল্যান্স টিম বারবার অবগত করলেও তারা পরিবর্তন করতে উদাসীন বলে জানান এক কর্মকর্তা। এমতবস্থায় এই হলটির সিভিল সাইটের কার্যক্রম মাসখানেকের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। এদিকে ইলেকট্রনিকস সাইটের কার্যক্রমও চালু করা হয়নি। যার ফলে লিফটসহ অন্যান্য কার্যক্রম এখনও চালু হয়নি।

এই ব্যাপারে হলটির ম্যানেজার মো. আব্দুস সামাদ বলেন, ‘এই টাইলসগুলোর অনুমোদন ছিল না। পরীক্ষামূলকভাবে লাগানো হয়েছিল। তবে প্রকৌশলী অফিস সেগুলো পছন্দ না করায় তা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে টাইলসের গুণগত মানে কোনো সমস্যা ছিল না, মূলত কর্তৃপক্ষের পছন্দের কারণেই তা ফেরত পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রথম পর্যায়ে আংশিক অনুমোদন ছিল। আংশিক অনুমোদন থাকার পরে লাগানো হয়। আমরা কোনো খারাপ জিনিস লাগাবো না এবং আমাদের লাগানোর কোনো সুযোগও নেই। শীঘ্রই নতুন টাইলস আসবে এবং প্রকৌশলী অফিসের চূড়ান্ত অনুমোদনের পর তা পুনরায় লাগানো হবে।’

তবে আংশিক অনুমোদনের বিষয়টি অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) শরীফ উদ্দিন। তিনি বলেন, ‘আমরা টাইলসের বিষয়ে কথা বলে এগুলো সরানোর ব্যবস্থা করেছি। টাইলসের বদলে মার্বেল টাইলস লাগানো হয়েছিল। এগুলো পূর্বে নিয়ে আসে ওরা কিন্তু আমরা অনুমোদন দেইনি। কোন এক ছুটির দিন তারা এক জায়গায় এটা লাগিয়ে ফেলে।’

এ ব্যাপারে উপাচার্য নকীব মোহাম্মদ নুরুল্লাহ বলেন,‘এই কন্ট্রাক্টরের সাথে এর আগেও বিভিন্ন জিনিস নিয়ে জটিলতায় পড়তে হয়েছে। আমাদের অনুমোদন করা জিনিসের বদলে অনুমোদনহীন জিনিস লাগানো হয়। তদারকি করে নতুন করে আবার শুরু করতে হয় যার ফলে কাজ আরো দীর্ঘায়িত হয়। এবিষয়ে আমি কোষাধ্যক্ষ এবং পিডির সাথে কথা বলবো।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ