বুধবার, ২৯ জুলাই ২০২৬
সারাদেশ

টেকনাফের হোয়াইক্যংয়ে চলন্ত গাড়ির ওপর ভেঙে পড়েছে গাছ

অনলাইন ডেস্ক ০৯ July ২০২৬ · Thursday · ০২:০৮ অপরাহ্ণ
টেকনাফের হোয়াইক্যংয়ে চলন্ত গাড়ির ওপর ভেঙে পড়েছে গাছ

কাউছার উদ্দিন হৃদয়:

আজ, ৯ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকায় একটি চলন্ত গাড়ির ওপর হঠাৎ একটি গাছ ভেঙে পড়ে। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে স্থানীয় জনসাধারণের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাছটি অপসারণে সহযোগিতা করেন। তাদের দ্রুত পদক্ষেপে অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়।

প্রবল বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে দুর্বল গাছের নিচ দিয়ে চলাচলে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

খাল পুনঃখনন শেষে অব্যবহৃত প্রায় ২০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

খাল পুনঃখনন শেষে অব্যবহৃত প্রায় ২০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

মো: আল-মাহফুজ শাওন :প্রশাসনিক স্বচ্ছতা, সততা এবং সরকারি অর্থ ব্যবহারে দায়িত্বশীলতার এক অন...

২৯ July ২০২৬ · Wednesday · ০৮:৫৩ অপরাহ্ণ