মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্যপ্রযুক্তি

সাবমেরিন কেবলের রক্ষণাবেক্ষণ: তিন দিন ধীরগতির ইন্টারনেটের আশঙ্কা

Admin ০৮ April ২০২৬ · Wednesday · ০২:৫০ অপরাহ্ণ
সাবমেরিন কেবলের রক্ষণাবেক্ষণ: তিন দিন ধীরগতির ইন্টারনেটের আশঙ্কা
সাবমেরিন কেবলের রক্ষণাবেক্ষণ: তিন দিন ধীরগতির ইন্টারনেটের আশঙ্কা

মো: আল-মাহফুজ শাওন

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ দিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী তিন দিন ইন্টারনেট সেবায় ধীরগতি দেখা দিতে পারে।

বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, SEA-ME-WE-5 (সি-এমই-ডব্লিউই-৫) কেবলে রক্ষণাবেক্ষণ কাজ চলবে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত। এ সময় সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হবে।

এর ফলে দেশে ইন্টারনেটের গতি ধীর হতে পারে এবং কোথাও কোথাও আংশিক সেবা বিঘ্নের আশঙ্কা রয়েছে।

তবে SEA-ME-WE-4 (সি-এমই-ডব্লিউই-৪) কেবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো স্বাভাবিকভাবে সচল থাকবে বলে জানিয়েছে বিএসসিপিএলসি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, রক্ষণাবেক্ষণ কাজ শেষে ইন্টারনেট সেবা স্বাভাবিক হয়ে যাবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন