মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

তাড়াইল থানায় নতুন ওসি শেখ আবু সালেহ মাসুদ করিমের যোগদান, দায়িত্বভার গ্রহণ

Admin ০৮ April ২০২৬ · Wednesday · ০৩:০৭ অপরাহ্ণ
তাড়াইল থানায় নতুন ওসি শেখ আবু সালেহ মাসুদ করিমের যোগদান, দায়িত্বভার গ্রহণ
তাড়াইল থানায় নতুন ওসি শেখ আবু সালেহ মাসুদ করিমের যোগদান

রুহুল আমিন, তাড়াইল থেকে:

কিশোরগঞ্জের তাড়াইল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন শেখ আবু সালেহ মাসুদ করিম। তিনি গত সোমবার  (৬ এপ্রিল ২০২৬) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

জানা গেছে, তিনি বিদায়ী ওসি জালাল উদ্দিনের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। এর মধ্য দিয়ে তাড়াইল থানার প্রশাসনিক কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা হলো।

তাড়াইল থানা সূত্রে জানা যায়, ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম তাড়াইলে যোগদানের আগে তিনি কিশোরগঞ্জ জেলা সদরে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তিন কন্যা সন্তানের জনক।

দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবো। অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়া হবে এবং জনগণের আস্থা অর্জনই হবে আমার মূল লক্ষ্য।

স্থানীয়রা আশা করছেন, নতুন ওসির নেতৃত্বে তাড়াইল থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং জনগণ কাঙ্ক্ষিত সেবা পাবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন