শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

নোয়াখালীতে শত্রুতার জেরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

Admin ০৮ April ২০২৬ · Wednesday · ০৩:১১ অপরাহ্ণ
নোয়াখালীতে শত্রুতার জেরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ধানেরশীষ গ্রামে বিষ প্রয়োগ করে একটি মাছের প্রজেক্টে বিশাল ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।  ৭ই এপ্রিল (মঙ্গলবার) রাতে এ ঘটনা ঘটে।

প্রজেক্ট মালিক ভুক্তভোগী
ইব্রাহিম ধনু জানান, তাঁর পুকুরে চাষকৃত প্রায় ৮ থেকে ১০ প্রজাতির মাছ রাতের মধ্যে মারা যায়। এতে তার আনুমানিক প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় নুরনবী, ইউনুস ও ইয়াকুব নামের তিন ভাই মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তার পুকুরে বিষ প্রয়োগ করেন। রাত ১০টার দিকে পুকুরের মাছ ভেসে উঠতে শুরু করলে স্থানীয়দের চিৎকারে বিষয়টি প্রকাশ পায়।

তবে অভিযুক্ত ইয়াকুব অভিযোগ অস্বীকার করে বলেন, একটি চলমান মামলার জের ধরে ইব্রাহিম তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করতেছেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার:গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতপ্রকাশের স্বাধীন...

০৬ June ২০২৬ · Saturday · ০৩:১২ পূর্বাহ্ণ
ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা ন্যাশনাল ওলামা এলায়েন্স এর আয়োজন...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৬ পূর্বাহ্ণ
কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

 নিজস্ব প্রতিবেদক, খুলনা:খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) উত্তর ও দক্ষিণ বিভাগের উদ্য...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৩ পূর্বাহ্ণ