বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
জাতীয়

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে উদ্বেগজনক পরিস্থিতি

Admin ০৮ April ২০২৬ · Wednesday · ০৩:৪১ অপরাহ্ণ
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে উদ্বেগজনক পরিস্থিতি
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে উদ্বেগজনক পরিস্থিতি

মো: আল-মাহফুজ শাওন :
দেশে আবারও উদ্বেগজনকভাবে বাড়ছে । গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনকভাবে আক্রান্ত হয়েছেন ১,২৪৮ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৮৯ জন।

বুধবার (৮ এপ্রিল)  এর কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে সবচেয়ে বেশি ৬ জনের মৃত্যু হয়েছে  এ। জেলার হিসেবে  তেই সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে শনাক্ত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

**মার্চ থেকে মৃত্যু ১৩৮ ছাড়াল** পরিসংখ্যানে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত দেশে সন্দেহজনক হামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৮ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হামে মারা গেছেন ২১ জন।

**আক্রান্ত ও হাসপাতালে ভর্তির চিত্র** একই সময়ের মধ্যে দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১,১৩৩ জনে। এর মধ্যে নিশ্চিত রোগী ১,৫৯৯ জন। আক্রান্তদের মধ্যে ৭,৫৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫,২৪১ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ রোধে টিকাদান জোরদার করা এবং শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এখন অত্যন্ত জরুরি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কোম্পানীগঞ্জে র‍্যাবের অভিযানে  ৩৭৬ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেফতার

কোম্পানীগঞ্জে র‍্যাবের অভিযানে ৩৭৬ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেফতার

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে ৩৭৬ বোতল বিদ...

১৫ April ২০২৬ · Wednesday · ০৪:৪১ অপরাহ্ণ