রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

লোহাগড়ায় সেকালের অস্ত্র নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

Admin ০৮ April ২০২৬ · Wednesday · ০৪:২৫ অপরাহ্ণ
লোহাগড়ায় সেকালের অস্ত্র নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ
লোহাগড়ায় সেকালের অস্ত্র নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

সরদার রইচ উদ্দিন টিপু,জেলা প্রতিনিধি:নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়ায় এগারোনলী ও ৮৫ পাড়া এই গ্রামের মধ্যে সং'ঘ'র্ষ হয়েছে। আহত  হয়েছে ৮/৯ জন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করেছে। তবে ওই এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে।

বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে লাহুড়িয়া বাজারের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে টিকটক, ফ্রি-ফায়ার নিয়ে এগারোনলী ও ৮৫ পাড়া গ্রামের স্কুলপড়ুয়া অল্পবয়সী ছেলেরা মারামারি করে৷ পরবর্তীতে এ আজ সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে নিয়ন্ত্রণে নিয়ে আসে। আপাতত এলাকার পরিবেশ শান্ত রয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৯ অপরাহ্ণ
মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে  আল্টিমেটাম

মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে আল্টিমেটাম

কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি সন্ত্রাসীদের হামলায় নিহত মো...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৩ অপরাহ্ণ