মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

উজিরপুর জয়শ্রী বাসস্ট্যান্ড এলাকায় নসিমন ও লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন আহত

Admin ০৮ April ২০২৬ · Wednesday · ০৬:৩২ অপরাহ্ণ
উজিরপুর জয়শ্রী বাসস্ট্যান্ড এলাকায় নসিমন ও লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন আহত

বরিশাল জেলা প্রতিনিধি, সবুজ হাওলাদার:

বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী বাসস্ট্যান্ড এলাকায় নসিমন ও একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিপরীত দিক থেকে আসা নসিমন ও বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় যানবাহনের যাত্রীরা আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপ

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন