শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সারাদেশ

মমতার উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন

Admin ০৯ April ২০২৬ · Thursday · ০৪:৫৪ পূর্বাহ্ণ
মমতার উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন
মমতার উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন:প্রান্তিক পর্যায়ে ও কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবার কার্যক্রম পৌছাতে হবে

মোঃ সৈয়দ মিয়া (  প্রতিনিধি চট্টগ্রাম )

‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ এই প্রতিপাদ্যে ‘হেল্‌থ সিস্টেম রেজিলেন্সি ফর ইম্প্রুভ্‌ড এসআরএইচআর ইন বাংলাদেশ’–প্রকল্পের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জল অফিসে গতকাল মঙ্গলবার সকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কানাডিয়ান প্রতিষ্ঠান হেল্‌থ ব্রিজ ফাউন্ডেশন এর সহায়তায় মমতা, বাপসা ও ইপসার যৌথ আয়োজনে ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ পালিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য দিবস পালন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বী। বিশ্ব স্বাস্থ্য দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মমতার সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার, বাপসা–র কো–অর্ডিনেটর ডা. সাফায়াত হালিম, ইপসা প্রতিনিধি ফারহানা ইদ্রিস প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, মমতার সহকারী পরিচালক প্রবীর কুমার দাশ, প্রকল্প ব্যবস্থাপক তাজমুন নাহার হামিদ, ও অন্যান্য সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থাসমুহের প্রতিনিধিবৃন্দ। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন অনুষ্ঠানে মমতা’র স্বাস্থ্য কর্মসূচির কর্মকর্ত–কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।

বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনায় বক্তারা বলেন– মৌলিক নাগরিক অধিকার হিসেবে প্রান্তিক পর্যায়ে ও কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবার কার্যক্রম পৌছাতে হবে এবং এর জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বিত বাস্তবায়ন জরুরি। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান সমুহের সমন্বিত উদ্যোগ বাস্তবায়নে সক্ষম হলে এ–খাতে কাঙ্ক্ষিত অবস্থা পরিলক্ষিত হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

বিজয় কর রতন,(মিঠামইন)কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির সভাপতি জাহিদুল আলম জ...

২৩ October ২০২৬ · Friday · ০৬:১২ অপরাহ্ণ
সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:জেন্ডার বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরণ,সাইবার নিরাপত্তা, গণ...

১৮ October ২০২৬ · Sunday · ০৯:২৪ পূর্বাহ্ণ
কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যা...

১৭ October ২০২৬ · Saturday · ১০:০০ পূর্বাহ্ণ
অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

মোছাঃ ইসমা খাতুন শিক্ষার্থী, বাংলা বিভাগ ও সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলাম...

১৩ October ২০২৬ · Tuesday · ০৪:৪২ অপরাহ্ণ