শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

পাকুন্দিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা উদ্বোধন

Admin ০৯ April ২০২৬ · Thursday · ০৫:৪৯ পূর্বাহ্ণ
পাকুন্দিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা উদ্বোধন
পাকুন্দিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা উদ্বোধন

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা চত্বর মাঠ প্রাঙ্গণে এ আয়োজনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুপম দাস। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওমর ফারুক এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আঃ মান্নান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলাম। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার রুপম দাস বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় আরও বেশি মনোনিবেশ করতে হবে, যাতে তারা ভবিষ্যতে উদ্ভাবনী বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উল্লেখ্য, এবারের বিজ্ঞান মেলায় উপজেলার প্রায় ২০টি স্কুল ও কলেজ অংশগ্রহণ করেছে। এতে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বৈজ্ঞানিক চিন্তাধারা উপস্থাপন করছে।
যোগাযোগ: ০১৭৪৫০৮৭০৭৭

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

লোহাগড়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ!  মামলার এক ঘন্টার মধ্যে আসামি সেলিম গ্রেফতার

লোহাগড়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ! মামলার এক ঘন্টার মধ্যে আসামি সেলিম গ্রেফতার

 জেলা প্রতিনিধি নড়াইল,নড়াইলের লোহাগড়ায় বাক-প্রতিবন্ধী ১৩ বছরের এক কিশোরীকে ইজিবাইকে ত...

০৬ June ২০২৬ · Saturday · ০৭:৫৫ অপরাহ্ণ