রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

উখিয়ার কোর্টবাজারে যানজট নিরসনে উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের যৌথ অভিযান

অনলাইন ডেস্ক ১৮ July ২০২৬ · Saturday · ০৯:০২ অপরাহ্ণ
উখিয়ার কোর্টবাজারে যানজট নিরসনে উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের যৌথ অভিযান

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি:

উখিয়া উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র কোর্টবাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে যৌথ উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা এবং বাজার এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে (১৮ জুলাই) উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আকতারের নেতৃত্বে  অভিযান পরিচালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক, সুলতান মাহমুদ চৌধুরী, উখিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি, শারমিন সুলতানা সহ ট্রাফিক পুলিশের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দের। 

অভিযান চলাকালে সড়কের ওপর অবৈধভাবে রাখা দোকানের মালামাল অপসারণ, ফুটপাত দখলমুক্ত করা, অনিয়মিতভাবে পার্কিং করা যানবাহন সরিয়ে দেওয়া এবং চালক ও ব্যবসায়ীদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, কোর্টবাজারে যানজট কমাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত তদারকি ও আইন প্রয়োগ অব্যাহত থাকলে কোর্টবাজারের দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৯ অপরাহ্ণ
মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে  আল্টিমেটাম

মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে আল্টিমেটাম

কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি সন্ত্রাসীদের হামলায় নিহত মো...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৩ অপরাহ্ণ