শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

টরকী নীলখোলা ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে

Admin ০৯ April ২০২৬ · Thursday · ০৫:৫৮ পূর্বাহ্ণ
টরকী নীলখোলা ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে
টরকী নীলখোলা ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে

বরিশাল জেলা প্রতিনিধি,সবুজ হাওলাদার

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন নীলখোলা ব্রিজে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৯টার দিকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নিচের গভীর খাদে পড়ে যায়। তবে এই ঘটনায় অলৌকিকভাবে কোনো প্রাণহানি বা মারাত্মক হতাহতের খবর পাওয়া যায়নি।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বরিশালগামী পণ্যবাহী একটি ট্রাক নীলখোলা ব্রিজে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি প্রচণ্ড গতিতে ব্রিজের রেলিংয়ে ধাক্কা দিয়ে তা ভেঙে নিচের খাদে পড়ে যায়। দুর্ঘটনার বিকট শব্দ শুনে টরকী বাসস্ট্যান্ড ও আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধার তৎপরতা শুরু করেন। ট্রাকটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও চালক ও তার সহকারী সামান্য আহত অবস্থায় প্রাণে বেঁচে যান।

দুর্ঘটনার পর মহাসড়কে উৎসুক জনতার ভিড় তৈরি হলে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে গৌরনদী থানা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্থ ট্রাকটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার:গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতপ্রকাশের স্বাধীন...

০৬ June ২০২৬ · Saturday · ০৩:১২ পূর্বাহ্ণ
ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা ন্যাশনাল ওলামা এলায়েন্স এর আয়োজন...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৬ পূর্বাহ্ণ
কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

 নিজস্ব প্রতিবেদক, খুলনা:খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) উত্তর ও দক্ষিণ বিভাগের উদ্য...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৩ পূর্বাহ্ণ
নান্দাইলে ১৪৪ ধারা জারি

নান্দাইলে ১৪৪ ধারা জারি

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া এলাকায় দুই...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫১ পূর্বাহ্ণ