সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ

লোহাগড়ায় শিক্ষার্থীদের মাঝে  গাছের চারা বিতরণ করেন এমপি নিপুণ রায় চৌধুরী

অনলাইন ডেস্ক ১৯ July ২০২৬ · Sunday · ০৯:০৯ অপরাহ্ণ
লোহাগড়ায় শিক্ষার্থীদের মাঝে  গাছের চারা বিতরণ করেন এমপি নিপুণ রায় চৌধুরী

জেলা প্রতিনিধি  (নড়াইল):

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি '-কর্মসূচির অংশ হিসেবে নড়াইলের লোহাগড়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি নিপুণ রায় চৌধুরী। 

রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় শহরের প্রানকেন্দ্রে অবস্হিত শতাব্দীর ঐতিহ্যবাহী  প্রতিষ্ঠান  লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে তিনি ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরন করেন। এ সময় বিদ্যালয় চত্বরে গাছের চারা রোপণ করেন এমপি নিপুন রায় চৌধুরী। 

পরে বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামানের সভাপতিত্বে ও লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: টিপু সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল -১ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নড়াইল -২ আসনের সংরক্ষিত নারী আসনের এমপি এ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল -২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড.এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ। 

সমাবেশ শেষে সংরক্ষিত মহিলা আসনের এমপি নিপুণ রায় চৌধুরী নড়াইলের উদ্দেশ্যে লোহাগড়া ত্যাগ করেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে এডভোকেট নিপুন রায় চৌধুরী সড়ক পথে নড়াইলের লোহাগড়ার মধুমতী সেতুর টোল প্লাজায় পৌঁছালে নড়াইল ও লোহাগড়ার দলীয় নেতা-কর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ