বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সারাদেশ

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল উপলক্ষে বেরোবিতে বহিরাগত ও যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক ১৯ July ২০২৬ · Sunday · ০৯:৪০ অপরাহ্ণ
আর্জেন্টিনা-স্পেন ফাইনাল উপলক্ষে বেরোবিতে বহিরাগত ও যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা

‎বেরোবি প্রতিনিধি :

‎রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল (আর্জেন্টিনা বনাম স্পেন) খেলা প্রদর্শন উপলক্ষে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এক রাতের জন্য  বহিরাগত এবং  সব ধরনের যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

‎রবিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর  প্রফেসর ড.ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

‎অফিস আদেশে  বলা হয়, ফুটবল বিশ্বকাপের ফাইনাল (আর্জেন্টিনা বনাম স্পেন) খেলা প্রদর্শন উপলক্ষে ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ১৯ জুলাই রাত ১০টা থেকে ২০ জুলাই সকাল ৮টা পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত, বাইক, সাইকেল, মোটরসাইকেল, রিকশা, প্রাইভেট কারসহ সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ করা হলো।

‎উক্ত অফিস আদেশে, এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়।

উল্লেখ্য এর আগে বিশ্বকাপের খেলাগুলোতে বহিরাগতরা প্রবেশ করতো।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি এখনও

বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি এখনও

মো: আল-মাহফুজ শাওন:খুলনার বটিয়াঘাটা উপজেলায় একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৯ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুলনার ২৩ নম্বর ওয়ার্ডে নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুলনার ২৩ নম্বর ওয়ার্ডে নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

মো: আল-মাহফুজ শাওন: পরিবেশের ভারসাম্য রক্ষা, নগরীর সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৭ অপরাহ্ণ
কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নং হরতকিতলা আমতলা মোড়,বাদশা হাউ...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৪ অপরাহ্ণ