বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

করিমগঞ্জে নিজস্ব অর্থায়নে বাঁশের সাঁকো নির্মাণ, স্থানীয় জামায়াতের উদ্যোগে দুর্ভোগ লাঘব

অনলাইন ডেস্ক ২০ July ২০২৬ · Monday · ০২:০৮ অপরাহ্ণ
করিমগঞ্জে নিজস্ব অর্থায়নে বাঁশের সাঁকো নির্মাণ, স্থানীয় জামায়াতের উদ্যোগে দুর্ভোগ লাঘব

করিমগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের করিমগঞ্জ  উপজেলার গুণধর ইউনিয়নের মরিচখালী বাজার-ইন্দা সড়ক এলাকায় স্থানীয় জামায়াতে ইসলামীর কর্মীদের উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। এতে বর্ষা মৌসুমে ভোগান্তি থেকে স্বস্তি পেয়েছেন এলাকাবাসী।

রোববার (১৯ জুলাই) বিকেলে সাঁকোটির উদ্বোধন করেন গুণধর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. আমিনুল ইসলাম। এ সময় জামায়াত নেতা ও গুণধর ইউপির সদস্য চাঁন মিয়া,আবু হানিফ,শফিকুল ইসলাম নিরব,এমদাদুল হকসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বর্ষা  মৌসুমে ওই স্থানে কোনো সাঁকো না থাকায় ইন্দা-চুল্লী গ্রামের মানুষকে মরিচখালী বাজারে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে শিক্ষার্থী, নারী, প্রবীণ ও অসুস্থ রোগীদের চলাচল ছিল অত্যন্ত কষ্টসাধ্য। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠত।

এ অবস্থায় স্থানীয় জামায়াতের কর্মীরা নিজস্ব অর্থায়নে একটি বাঁশের সাঁকো নির্মাণের উদ্যোগ নেন। অল্প সময়ের মধ্যেই সাঁকোটির নির্মাণকাজ সম্পন্ন হলে সাধারণ মানুষের চলাচল সহজ হয় এবং বর্ষা মৌসুমে ভোগান্তি অনেকটাই কমে আসে।

এলাকাবাসী জানান, সাময়িকভাবে হলেও সাঁকোটি তাদের চলাচলের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন