মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

Admin ০৯ April ২০২৬ · Thursday · ০৮:২৭ পূর্বাহ্ণ
কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে জাহাঙ্গীর (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

৯ই মার্চ (বৃহস্পতিবার) সকাল আনুমানিক ৯:৪৫ মিনিটের সময়
সংঘর্ষের ঘটনাটি ঘটে। 
স্থানীয়সূত্রে জানাযায়, মোটরসাইকেল যোগে গুচ্ছগ্রাম যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবাহী ট্রাক্টর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের বাগতারা বাজার ইদ্রিছিয়া মাদ্রাসার সামনে জাহাঙ্গীর কে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।
সড়ক দূর্ঘটনায় নিহত জাহাঙ্গীর মুছাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মতিন মাঝি বাড়ির আবুল হাসেমের ছেলে।

মৃত জাহাঙ্গীর একই ইউনিয়নের  চৌধুরী বজারের একজন ব্যবসায়ী ছিলেন।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যায়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন