শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ

ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Admin ০৯ April ২০২৬ · Thursday · ০১:৪২ অপরাহ্ণ
ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ (গৌরীপুর) প্রতিনিধিঃ জেলা পুলিশ ময়মনসিংহের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে বুধবার (০৮ এপ্রিল) ময়মনসিংহ জেলা পুলিশ ক্রিকেট টিম বনাম জামালপুর জেলা পুলিশ ক্রিকেট টিমের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত টুর্নামেন্টে ময়মনসিংহ জেলা পুলিশ ক্রিকেট টিম জামালপুর জেলা পুলিশ ক্রিকেট টিমকে ৮৮ রানে পরাজিত করে ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২০২৬ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের  ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোহাম্মদ কামরুল হাসান।

উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন  মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),  মোঃ আসাদুজ্জামান শাকিল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),  তাহমিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (এসএএফ)সহ জেলা পুলিশ ময়মনসিংহের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী ও বিজেতা উভয় দলকে অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি মহোদয় তার বক্তব্যে বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে সর্বোচ্চ সেবা প্রদানে পুলিশকে শত ব্যস্ততার মধ্যে দিয়ে সময় অতিবাহিত করতে হচ্ছে। নিয়মিত এই ধরনের খেলাধুলার আয়োজন পুলিশের মনোবলকে আরো দৃঢ় করবে।

তিনি আরও বলেন, আনন্দঘন পরিবেশে খেলাধুলার এ ধরনের আয়োজন পুলিশ সদস্যদের আরো উজ্জীবিত করবে ও নতুন উদ্যমে জনগণের সেবায় কাজ করার প্রেরণা যোগাবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

বিজয় কর রতন,(মিঠামইন)কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির সভাপতি জাহিদুল আলম জ...

২৩ October ২০২৬ · Friday · ০৬:১২ অপরাহ্ণ
সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:জেন্ডার বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরণ,সাইবার নিরাপত্তা, গণ...

১৮ October ২০২৬ · Sunday · ০৯:২৪ পূর্বাহ্ণ
কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যা...

১৭ October ২০২৬ · Saturday · ১০:০০ পূর্বাহ্ণ
অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

মোছাঃ ইসমা খাতুন শিক্ষার্থী, বাংলা বিভাগ ও সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলাম...

১৩ October ২০২৬ · Tuesday · ০৪:৪২ অপরাহ্ণ