পঞ্চগড়ে প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আলোচনা সভা
পঞ্চগড় প্রতিনিধি:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পীকার ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পঞ্চগড়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে পরিবারের সদস্যদের পক্ষ থেকে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বড় ছেলে ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, ছোট ছেলে ব্যারিস্টার নওফল জমির।
পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাঈম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মজিদ, যুগ্ম আহবায়ক ও জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক পিপি অ্যাডভোকেট আদম সুফি।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা ও দোয়া অনুষ্ঠানে পঞ্চগড় জেলা ও সদর উপজেলাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও এলাকার বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন
ঢাকার ধানমন্ডির মসজিদ-উত-তাকওয়া (ধানমন্ডি লেক সংলগ্ন)-এর খতিব ও সিনিয়র ইমাম মুফতি সাইফুল ইসলাম
এর আগে গতকাল শুক্রবার দুপুরে তার গ্রামের বাড়ি নয়াবাড়ি মসজিদে দোয়া মাহফিল আয়োজন করা হয়। গত ১২ জুলাই ভোর ৪টা ১৯ মিনিটে ঢাকার শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন প্রখ্যাত আইনজীবী ও প্রবীন রাজনীতিবিদ৷
এসময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেন, ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার বাংলাদেশের আইন ও রাজনৈতিক অঙ্গের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তিনি নিজেই একটি প্রতিষ্ঠান ছিলেন। তার এই শূন্য পূরণ হওয়ার মতো নয়। আমরা যেন তার মতো রাজনীতি করতে পারি,সেবা করতে পারি। তিনি পঞ্চগড় ও দেশের উন্নয়নে অনেক কাজ করেছেন৷
এদিকে স্মৃতি চারণ করে তার জোষ্ঠ্য পূত্র ও পঞ্চগর ১ আসনের সাংসদ ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেন, আমার বাবার মতো আমরা দুই ভাই যেন মানুষের জন্য কাজ করতে পারি৷ সেবা করতে পারি। এসময় তিনি তার বাবার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।