শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে লিফলেট বিতরণ

Admin ০৯ April ২০২৬ · Thursday · ০২:১০ অপরাহ্ণ
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে লিফলেট বিতরণ
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে লিফলেট বিতরণ

জামাল উদ্দিন, স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ।

জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ( ৯ এপ্রিল ) জামায়াত নেতৃত্বাধীন জেলা ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বৃহস্পতিবার বাদ আসর শহরের নগুয়া শেষ মোড় মসজিদের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে বাসস্ট্যান্ড এলাকা পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, অধ্যাপক কাজী মো. সাইফুল্লাহ, রাজনৈতিক বিভাগের সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক কাজল, এনসিপি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ ইকরাম হোসেন, সদর উপজেলা জামায়াতের আমির ক্বারী মাওলানা নজরুল ইসলাম, শহর জামায়াতের সেক্রেটারি আ. ন. ম. নঈমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

লোহাগড়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ!  মামলার এক ঘন্টার মধ্যে আসামি সেলিম গ্রেফতার

লোহাগড়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ! মামলার এক ঘন্টার মধ্যে আসামি সেলিম গ্রেফতার

 জেলা প্রতিনিধি নড়াইল,নড়াইলের লোহাগড়ায় বাক-প্রতিবন্ধী ১৩ বছরের এক কিশোরীকে ইজিবাইকে ত...

০৬ June ২০২৬ · Saturday · ০৭:৫৫ অপরাহ্ণ