কুষ্টিয়া ৪৭ বিজিবি’র জব্দকৃত বিপুল পরিমাণ মাদক ধ্বংস
নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়াঃ
কুষ্টিয়ায় চোরাই পথে আনা জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় কুষ্টিয়া ৪৭ বিজিবি'র সদর দপ্তরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। বিজিবি জানিয়েছে, ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ১৫ মার্চ পর্যন্ত কুষ্টিয়ার দৌলতপুর ও মেহেরপুর জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩১ কোটি ৩৪ লক্ষ ৯৭ হাজার ৯৯৫ টাকা। মাদক চোরাচালান রোধে এ অভিযান আরও কঠোর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহমুদুল হাসান। এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক
তৌহিদ-বিন-হাসান সহ কর্মকর্তাগণ। এসময় ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল ফেনসিডিল, গাঁজা, হেরোইন, কোকেন, ইয়াবা সহ বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য।