শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ

নারায়ণগঞ্জে কবি বেগম সুফিয়া কামালের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ০১ August ২০২৬ · Saturday · ০৫:৫৬ অপরাহ্ণ
নারায়ণগঞ্জে কবি বেগম সুফিয়া কামালের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মাসুদ মাহাতাব :

নারী জাগরণের অগ্রদূত, বিশিষ্ট কবি বেগম সুফিয়া কামালের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছে HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা।

শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাড়ার বাগে জান্নাত মসজিদ সংলগ্ন আঙ্গুরা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় অনুষ্ঠিত এ আয়োজনে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি বাবুল দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. মোমেন ইসলাম। আলোচক ছিলেন ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক ও বন্দর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন দেওয়ান, ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. পারভীন আক্তার, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাজী মো. জাহাঙ্গীর আলম প্রধান, সকাল নারায়ণগঞ্জের সম্পাদক ও প্রকাশক ছায়ানুর তালুকদার, মহানগর কমিটির সাধারণ সম্পাদক সামিরা সিদ্দিকীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা ক্বারী মো. রবিউল ইসলাম।

প্রধান আলোচক মো. মোমেন ইসলাম বলেন, বেগম সুফিয়া কামাল শুধু একজন কবি নন, তিনি ছিলেন নারী জাগরণ, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল প্রতীক। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায়, মানবিকতা ও সচেতনতা প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

বক্তারা বলেন, বেগম সুফিয়া কামালের সাহিত্যকর্ম, নারীর অধিকার প্রতিষ্ঠায় তাঁর সংগ্রাম এবং মানবিক মূল্যবোধ আজও সমানভাবে প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের মাঝে তাঁর আদর্শ ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আগামী ৭ আগস্ট নারায়ণগঞ্জের মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্দর থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে BHDS-এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদানের বিষয়েও আলোচনা করা হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

বিজয় কর রতন,(মিঠামইন)কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির সভাপতি জাহিদুল আলম জ...

২৩ October ২০২৬ · Friday · ০৬:১২ অপরাহ্ণ
সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:জেন্ডার বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরণ,সাইবার নিরাপত্তা, গণ...

১৮ October ২০২৬ · Sunday · ০৯:২৪ পূর্বাহ্ণ
কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যা...

১৭ October ২০২৬ · Saturday · ১০:০০ পূর্বাহ্ণ
অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

মোছাঃ ইসমা খাতুন শিক্ষার্থী, বাংলা বিভাগ ও সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলাম...

১৩ October ২০২৬ · Tuesday · ০৪:৪২ অপরাহ্ণ