শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ

আজ গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা, অংশ নিবেন ১,৬৬,১৬২ জন শিক্ষার্থী

Admin ১০ April ২০২৬ · Friday · ০১:৪৮ পূর্বাহ্ণ
আজ গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা, অংশ নিবেন ১,৬৬,১৬২ জন শিক্ষার্থী
আজ গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা, অংশ নিবেন ১,৬৬,১৬২ জন শিক্ষার্থী

হাম্মাদ, ইবি প্রতিনিধি: আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 'এ' (বিজ্ঞান) ইউনিটের  ভর্তি পরীক্ষা। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ১ঘন্টা এটি অনুষ্ঠিত হবে।

জানা যায়, ‘এ’(বিজ্ঞান) ইউনিটে আবেদন করেছে ১,৬৬,১৬২ জন ভর্তিচ্ছু। যার মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নিবেন ১১,১৮৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। পরীক্ষা শুরুর অন্তত এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। এসময় শিক্ষার্থীদের প্রবেশপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে। ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতির পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

এ ব্যাপারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে র‍্যাব, পুলিশ ও বিএনসিসি কাজ করবে। ভর্তি পরীক্ষাসংক্রান্ত যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইন্টেলিজেন্স টিম কাজ করছে। আশা করছি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।'

বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ‘এ’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, পরীক্ষা ৯ টি ভবনের ১৯৫ টি কক্ষে অনুষ্ঠিত হবে। পরীক্ষার জন্য আমাদের সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত কোনধরনের সমস্যা পরিলক্ষিত হয়নি, সবকিছু ঠিকঠাক আছে। আশা করি উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ