শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
জাতীয়

স্পীকারের সাথে অস্ট্রেলিয়ান হাউজ অব রিপ্রেজেন্টেন্টিভস'র প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

Admin ১০ April ২০২৬ · Friday · ০২:২৫ পূর্বাহ্ণ
স্পীকারের সাথে অস্ট্রেলিয়ান হাউজ অব রিপ্রেজেন্টেন্টিভস'র প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
স্পীকারের সাথে অস্ট্রেলিয়ান হাউজ অব রিপ্রেজেন্টেন্টিভস'র প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

মোঃ শহিদুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ান হাউজ অব রিপ্রেজেন্টেটিভস এর স্পীকার মিল্টন ডিক।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) জাতীয় সংসদের স্পীকারের কার্যালয়ে মিল্টন ডিক এর নেতৃত্বে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুজান রাইল, হাউজ অব রিপ্রেজেন্টেন্টিভস এর ডেপুটি স্পীকার শ্যারন ক্লেডন এমপি, লেবার পার্টির বাসেম আব্দো, নিউ সাউথ ওয়েলসের সিনেটর ডেবোরা ও' নেইল, সাউথ অস্ট্রেলিয়ার লিবারেল পার্টির সিনেটর এন্ড্রু ম্যাকলাহান সিএসসি, তাসমানিয়ার স্বতন্ত্র সিনেটর টামি টাইরেল, চীফ অব স্টাফ শ্যানন থ্রেলফল ক্লার্ক, প্রতিনিধি সচিব ড. জেন থমসন, অস্ট্রেলিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) হ্যারি থমসন, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আসিফ কাশেম, বৈদেশিক সম্পর্ক ও বাণিজ্য বিভাগের পলিসি কর্মকর্তা ব্লেইক রেইলি, অস্ট্রেলিয়ান হাইকমিশনের পলিটিক্যাল এনালিস্ট এবং মিডিয়া ম্যানেজার তামান্না রীতি স্পীকারের সাথে সাক্ষাৎ করেন।

বাংলাদেশের জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার সম্পর্ক ঐতিহাসিক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অস্ট্রেলিয়া সরকার তদানীন্তন বাংলাদেশ সরকারকে সহযোগিতার মাধ্যমে দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কের দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, বন্ধুত্বপূর্ণ সংসদীয় সম্পর্কের মাধ্যমে শুধু সরকারের সাথে সরকারের সম্পর্ক  শক্তিশালী নয়, বরং দুই দেশের সাধারণ মানুষের জনযোগাযোগও বৃদ্ধি পাবে।

স্পীকার বলেন, বর্তমান সরকার সংসদীয় গণতন্ত্রের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। একটি প্রাণবন্ত সংসদ প্রতিষ্ঠার মাধ্যমে বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ সংসদীয় গণতন্ত্রকে আরও এগিয়ে নিচ্ছে।

অস্ট্রেলিয়ান হাউজ অব রিপ্রেজেন্টেটিভ এর স্পীকার মিল্টন ডিক বলেন, সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করার ক্ষেত্রে অস্ট্রেলিয়া সরকার সবসময় পাশে থাকবে।

স্পীকার এ সময় সংসদীয় গণতন্ত্রের প্রবর্তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান কৃতজ্ঞতাভরে স্মরণ করেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদারকরণ, শিক্ষা ক্ষেত্রে সহযোগিতাসহ সংসদীয় গণতন্ত্রে নারীর ক্ষমতায়নের উপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, স্পীকারের আমন্ত্রণে পরবর্তীতে মিল্টন ডিক ও তার প্রতিনিধিদল বাংলাদেশের জাতীয় সংসদের চলমান অধিবেশন এবং সংসদীয় কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন।

সাক্ষাৎকালে ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি; সংসদ-সদস্য তাহসিনা রুশদী, এমপি ও এম নাসের রহমান, এমপি অস্ট্রেলিয়ান প্রতিনিধিদলের সাথে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে মত বিনিময় করেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

বিজয় কর রতন,(মিঠামইন)কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির সভাপতি জাহিদুল আলম জ...

২৩ October ২০২৬ · Friday · ০৬:১২ অপরাহ্ণ
সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:জেন্ডার বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরণ,সাইবার নিরাপত্তা, গণ...

১৮ October ২০২৬ · Sunday · ০৯:২৪ পূর্বাহ্ণ
কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যা...

১৭ October ২০২৬ · Saturday · ১০:০০ পূর্বাহ্ণ
অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

মোছাঃ ইসমা খাতুন শিক্ষার্থী, বাংলা বিভাগ ও সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলাম...

১৩ October ২০২৬ · Tuesday · ০৪:৪২ অপরাহ্ণ