মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

সাতক্ষীরার আশাশুনিতে বেড়িবাঁধ ভাঙন: জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

Admin ১০ April ২০২৬ · Friday · ০৬:৪৩ পূর্বাহ্ণ
সাতক্ষীরার আশাশুনিতে বেড়িবাঁধ ভাঙন: জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং শুরু
সাতক্ষীরার আশাশুনিতে বেড়িবাঁধ ভাঙন: জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

মো: আল-মাহফুজ শাওন 
খোলপেটুয়া নদীর তীব্র স্রোতে ৬২ মিটার এলাকা ক্ষতিগ্রস্ত, দ্রুত কাজ শেষের আশ্বাস পাউবোর

সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবসিয়া এলাকায় খোলপেটুয়া নদীর তীব্র স্রোতে বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। গত ৫ এপ্রিল সকালে শুরু হওয়া এই ভাঙনে প্রথমে প্রায় ৫০ মিটার এলাকা ধসে পড়ে নদীগর্ভে বিলীন হয়, যা পরবর্তীতে বেড়ে প্রায় ৬২ মিটারে পৌঁছায়।

হঠাৎ এ ভাঙনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বিভাগ-২ এর কর্মকর্তারা জরুরি ব্যবস্থা গ্রহণ করেন। ইতোমধ্যে ভাঙন পয়েন্টে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাকবসিয়া খেয়াঘাটের উত্তর পাশে বাঁধের গোড়ায় ধস নামার পরপরই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় সংসদ সদস্যকে জানানো হয়। পরে পাউবো একটি প্যাকেজের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে জরুরি ভিত্তিতে কাজ শুরু করে।

পাউবো বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহমান তাযকিয়া জানান, “ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ চলছে এবং আগামী ২-৩ দিনের মধ্যে কাজ শেষ হওয়ার আশা করছি। পরে বাঁধের স্থায়ী সংস্কার কাজও করা হবে।”

তিনি আরও জানান, আপাতত বাঁধটি ঝুঁকিমুক্ত রয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন