শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সারাদেশ

ছিনতাইকারীদের কবলে এস এ টিভির চিত্র সাংবাদিক রেজা

Admin ১০ April ২০২৬ · Friday · ০৬:৫৫ পূর্বাহ্ণ
ছিনতাইকারীদের কবলে এস এ টিভির চিত্র সাংবাদিক রেজা
ছিনতাইকারীদের কবলে এস এ টিভির চিত্র সাংবাদিক রেজা

ঝুটন,গাজীপুর প্রতিনিধি:
গতকাল ০৯ এপ্রিল বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে গাজীপুর জেলা পুলিশের একটি সংবাদ সম্মেলন শেষে গাজীপুর চৌরাস্তার উদ্দেশ্যে জয়দেবপুর রেললাইন এলাকা থেকে অটোরিকশা যোগে রওনা হন কোনাবাড়ী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও এস এ টেলিভিশনের চিত্র সাংবাদিক রেজাউল করিম। পথিমধ্যে ধান গবেষণা এলাকার কাছে পৌঁছালে অটোরিকশার সামনে বসা দুই ব্যক্তি হঠাৎ গাড়ি থামাতে বাধ্য করে।
গাড়ি থামার সাথে সাথেই সামনে থাকা দুজন নেমে এসে অস্ত্রের মুখে জিম্মি করে সাংবাদিক রেজাউল করিমের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় গাড়ি থেকে পড়ে গিয়ে হাত-পায়ে আঘাত পান সাংবাদিক রেজাউল করিম।
পরে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সাংবাদিক রেজাউল করিম। পরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম মুঠো ফোনে জানান, এখন পর্যন্ত কোনো আপডেট নেই, দিনের বেলায় আপডেট পাওয়াটা খুবই কঠিন তবে আমরা এ বিষয়ে কাজ করতেছি।
এদিকে ভুক্তভোগী সাংবাদিক রেজাউল করিম বলেন, আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার সাথে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। তাই আমি নগরীর একজন সাধারন নাগরিক হিসেবে দ্রুত সময়ের মধ্যে এই ছিনতাকারীদের গ্রেফতারের দাবী জানাচ্ছি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

বিজয় কর রতন,(মিঠামইন)কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির সভাপতি জাহিদুল আলম জ...

২৩ October ২০২৬ · Friday · ০৬:১২ অপরাহ্ণ
সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:জেন্ডার বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরণ,সাইবার নিরাপত্তা, গণ...

১৮ October ২০২৬ · Sunday · ০৯:২৪ পূর্বাহ্ণ
কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যা...

১৭ October ২০২৬ · Saturday · ১০:০০ পূর্বাহ্ণ
অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

মোছাঃ ইসমা খাতুন শিক্ষার্থী, বাংলা বিভাগ ও সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলাম...

১৩ October ২০২৬ · Tuesday · ০৪:৪২ অপরাহ্ণ