শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সারাদেশ

গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিল ইবি ছাত্রদল

Admin ১০ April ২০২৬ · Friday · ০৬:৫৮ পূর্বাহ্ণ
গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিল ইবি ছাত্রদল
গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিল ইবি ছাত্রদল

তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি: 
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২৬ সেশনের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তারা এ কার্যক্রম পরিচালনা করে তারা।

এসময় সংগঠনটির আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, আনারুল ইসলাম, আবু দাউদ,  আহ্বায়ক সদস্য নুর উদ্দিন, রাফিজ আহমেদসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, শিক্ষার্থী ও অভিভাবকদের বসার জন্য অভিভাবক কর্ণারের ব্যবস্থা করে তারা। সেখানে তারা শিক্ষার্থীদেরকে বিভিন্ন কলম উপহার দেয়। একইসাথে, শিক্ষার্থী ও অভিভাবকদের তৃষ্ণা মেটাতে পানি বিতরণ করে তারা। তাছাড়া, তারা খাবার স্যালাইনসহ প্রাথমিক চিকিৎসাসামগ্রীও বিতরণ করে।

এ ব্যাপারে সংগঠনটির আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, আমরা সর্বদা শিক্ষার্থীদের সফলতা কামনা করি। যেকারণে পরীক্ষার হলে তারা যাতে উৎফুল্ল থাকতে পারে এজন্যই তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছি। তাছাড়া আমরা ইবি ছাত্রদলের পক্ষ থেকে অভিভাবক কর্ণার করেছি। যেখানে শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি, কলম এবং  প্রয়োজনীয় প্রাথমিক ঔষধের ব্যবস্থা করেছি। আমরা এই সেবাগুলো প্রদান করছি পরীক্ষার্থী এবং অভিভাবকদের জন্য। কারণ ছাত্রদল সর্বদা এধরণের শিক্ষার্থীবান্ধব কাজ করেই অভ্যস্থ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

বিজয় কর রতন,(মিঠামইন)কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির সভাপতি জাহিদুল আলম জ...

২৩ October ২০২৬ · Friday · ০৬:১২ অপরাহ্ণ
সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:জেন্ডার বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরণ,সাইবার নিরাপত্তা, গণ...

১৮ October ২০২৬ · Sunday · ০৯:২৪ পূর্বাহ্ণ
কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যা...

১৭ October ২০২৬ · Saturday · ১০:০০ পূর্বাহ্ণ
অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

মোছাঃ ইসমা খাতুন শিক্ষার্থী, বাংলা বিভাগ ও সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলাম...

১৩ October ২০২৬ · Tuesday · ০৪:৪২ অপরাহ্ণ