শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু, আটক ঘাতককে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা

Admin ১০ April ২০২৬ · Friday · ০৮:৩০ পূর্বাহ্ণ
খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু, আটক ঘাতককে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা
খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু, আটক ঘাতককে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা

মো: আল-মাহফুজ শাওন : খুলনা

রূপসার আইচগাতিতে চাঞ্চল্যকর ঘটনা; পুলিশের ওপর বিক্ষুব্ধ জনতার হামলা, পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন

**সংবাদ:** খুলনার রূপসা উপজেলায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মিম্মি বেগম (৪৪) ওই গ্রামের বাসিন্দা হামিদুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় তার ছেলে নাদিম ইসলামকে আটক করেছে পুলিশ।

রূপসা উপজেলার আইচগাতি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. উজ্বল হোসেন জানান, সকাল ৮টার দিকে নাদিম তার মা মিম্মি বেগমের ওপর চড়াও হয়। একপর্যায়ে বাড়ির পাশে থাকা গাছের ডাল দিয়ে মায়ের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা সাড়ে ৮টার দিকে পুলিশকে খবর দিলে পৌনে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে অভিযুক্ত নাদিমকে আটক করা হয়। তবে তাকে ক্যাম্পে নেওয়ার সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাধা দেয় এবং পুলিশকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে খবর পেয়ে খুলনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।

সার্কেল এসপি এ. সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া রূপসা থানার অফিসার ইনচার্জ ও ডিবি পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ