শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ

কুড়িগ্রামে ভূমিদস্যুদের তাণ্ডব: মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি

Admin ১০ April ২০২৬ · Friday · ০৮:৪৭ পূর্বাহ্ণ
কুড়িগ্রামে ভূমিদস্যুদের তাণ্ডব: মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি
কুড়িগ্রামে ভূমিদস্যুদের তাণ্ডব: মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি

সাইফুর রহমান,কুড়িগ্রাম প্রতিনিধি 

কুড়িগ্রামে ভূমি অপরাধ মামলায় আপসের শর্তে জামিন নিয়ে ফের জমি দখল, গাছ কাটা এবং বাদি ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একদল ভূমিদস্যুর বিরুদ্ধে। এই ঘটনায় বিজ্ঞ আদালত দুই আসামিকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। আদালতের এই আদেশের পর ক্ষিপ্ত হয়ে আসামিরা সোমবার (৬ এপ্রিল) পুনরায় বাদি ও তার পরিবারের ওপর হামলার চেষ্টা চালিয়েছে বলে জানা গেছে। বর্তমানে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আদালতের আদেশ ও পরবর্তী হামলা:
মামলা সূত্রে জানা যায়, রবিবার (৫ এপ্রিল) মামলার আসামিরা আদালতে স্থায়ী জামিন নিতে গেলে বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি শেষে ১ নং আসামি ইউনুস আলী ও ২ নং আসামি আব্দুল বাতেনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার সকালে জামিনপ্রাপ্ত বাকি ৮ জন আসামির সহযোগিতায় সাইয়েদুল নামক এক মাদকাসক্ত যুবক দেশীয় অস্ত্র নিয়ে বাদির বাড়ির দিকে ধাওয়া করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক বাদিকে হত্যা করবে মর্মে চিৎকার করতে থাকে এবং বাদিকে না পেলে পরিবারের যেকোনো সদস্যকে মেরে ফেলার হুমকি দেয়।

ঘটনার প্রেক্ষাপট:
কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা শহিদুর রহমান ও সাংবাদিক সাইফুর রহমান শামীমের পরিবার তাদের পৈত্রিক ভিটায় গত ৫০-৬০ বছর ধরে ভোগদখল করে আসছেন। ওই জমির যাবতীয় রেকর্ড ও খাজনা তাদের নামেই রয়েছে। অভিযোগ রয়েছে, পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলা থেকে আসা ইউনুস, মুসা, ইসা, আইয়ুব ও বাতেনরা সংঘবদ্ধ হয়ে স্থানীয় কয়েকজনের আশ্রয়ে গত ১৯ জানুয়ারী  ভোররাতে প্রায় ৫ শতাধিক টিন, কংক্রিটের খুঁটি ও বাঁশ লুট করে নিয়ে যায় এবং গাছ কেটে অবৈধভাবে ঘর নির্মাণ করে জমি দখল করে।

পুলিশ ও সালিশি বৈঠক:
জমির দলিল রেকর্ড ও খাজনা থাকা সত্ত্বেও এবং ওই জমির  উপর ১৪৪ ধারা মামলা চলমান ও ইতিপূর্বে চিরস্থায়ী নিষেধাজ্ঞার রায় থাকা সত্ত্বেও  দুষ্কৃতিকারীরা যাতে অপকর্ম চালাতে না পারে এজন্য   ১৪৪ ধারা মামলা আদালতে করা হয়।  এই অবস্থাতেও সন্ত্রাসী কায়দায় রাতের অন্ধকারে   লুটপাট ও জবরদখলের ঘটনায় সদর থানায় অভিযোগ করলে পুলিশ কিছু মালামাল উদ্ধার করে এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে মীমাংসার প্রস্তাব দেয়। ভোগডাঙ্গা ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে সালিশি বৈঠকে মুক্তিযোদ্ধা পরিবার বৈধ কাগজপত্র দেখালেও দখলদাররা তা অমান্য করে এবং নির্ধারিত তারিখের আগেই পুনরায় অবৈধ ঘর নির্মাণ করে।

মামলা ও বর্তমান পরিস্থিতি:
অপরাধমূলক কর্মকাণ্ডের প্রেক্ষিতে সাংবাদিক সাইফুর রহমান শামীম বাদী হয়ে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’ অনুযায়ী মামলা দায়ের করেন। সেই মামলায় দুই আসামি বর্তমানে জেলহাজতে থাকলেও বাকি আসামিরা ও তাদের সহযোগীরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে।

ভুক্তভোগী সাংবাদিক সাইফুর রহমান শামীম জানান, “পৈত্রিক জমি দখল করে তারা আমাদের ঘরবাড়ি ও বাগান নষ্ট করেছে। এখন আদালত দুইজনকে জেলে পাঠালে তারা আরও বেপরোয়া হয়ে আমাদের সপরিবারে হত্যার হুমকি দিচ্ছে। এ বিষয়ে কুড়িগ্রাম  সদর থানায় সাধারণ ডায়রিও করা হয়েছে।  আমরা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ ও জীবনের নিরাপত্তা দাবি করছি।”

বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে এবং মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে নিরাপত্তার জন্য আইনি সহায়তার প্রস্তুতি চলছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ