শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
জাতীয়

নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: প্রতিমন্ত্রী আব্দুল বারী

অনলাইন ডেস্ক ১৪ August ২০২৬ · Friday · ০৬:৫৫ অপরাহ্ণ
নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: প্রতিমন্ত্রী আব্দুল বারী

জয়পুরহাট প্রতিনিধিঃ 

জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  আব্দুল বারী বলেছেন,জনস্বাস্থ্য সুরক্ষায় বাজারে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাদ্য সুনিশ্চিত করা অত্যন্ত জরুরি। খোলা ভোজ্যতেল বিক্রির কারণে মানবদেহে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। তাই বাজারগুলোতে ভেজালমুক্ত ও গুণগত মানসম্পন্ন প্যাকেটজাত ভোজ্যতেল নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিটি স্টেকহোল্ডারকে নিজস্ব অবস্থান থেকে দায়িত্বশীল ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার  সকালে জয়পুরহাট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধের লক্ষ্যে স্থানীয় স্টেকহোল্ডারদের ভূমিকা সংক্রান্ত জেলা এডভোকেসি সভায় তিনি  এসব কথা বলেন। 

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে জয়পুরহাট জেলা প্রশাসন।

সভায়  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, পুলিশ সুপার শাহনাজ বেগম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কনসালটেন্ট, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুশতাক হাসান মুহঃ ইফতিখার,ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের 

অধ্যাপক ডাঃ সোহেল রেজা চৌধুরী, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা  সুমাইয়া আফরিন জিনিয়া,জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন,  যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ প্রমূখ। 

সভায়  অন্যান্য বক্তারা  খোলা ভোজ্যতেল বিক্রির নানা অপকারিতা ও শারীরিক ঝুঁকি বিশদভাবে তুলে ধরেন। তারা সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বাজারে শতভাগ প্যাকেটজাত ভোজ্যতেল সুনিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় আহ্বান জানান।

উক্ত জেলা এডভোকেসি সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিনিধি এবং স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

বিজয় কর রতন,(মিঠামইন)কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির সভাপতি জাহিদুল আলম জ...

২৩ October ২০২৬ · Friday · ০৬:১২ অপরাহ্ণ
সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:জেন্ডার বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরণ,সাইবার নিরাপত্তা, গণ...

১৮ October ২০২৬ · Sunday · ০৯:২৪ পূর্বাহ্ণ
কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যা...

১৭ October ২০২৬ · Saturday · ১০:০০ পূর্বাহ্ণ
অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

মোছাঃ ইসমা খাতুন শিক্ষার্থী, বাংলা বিভাগ ও সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলাম...

১৩ October ২০২৬ · Tuesday · ০৪:৪২ অপরাহ্ণ