রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

কালাইয়ে অবৈধভাবে মজুদ তেল নিয়ে যাওয়ার পথে জনতার হাতে দুই কালোবাজারি আটক

Admin ১০ April ২০২৬ · Friday · ১০:৩৬ পূর্বাহ্ণ
কালাইয়ে অবৈধভাবে মজুদ তেল নিয়ে যাওয়ার পথে জনতার হাতে দুই কালোবাজারি আটক
কালাইয়ে অবৈধভাবে মজুদ তেল নিয়ে যাওয়ার পথে জনতার হাতে দুই কালোবাজারি আটক

মোঃ মোকাররম হোসাইন,কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে অবৈধভাবে মজুদের পর ৮০ লিটার তেল কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার পথে দুইজনকে আটক করেছে উত্তেজিত জনতা। আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা উপজেলার মাত্রাই ইউনিয়নের বিয়ালা বাজারের অদুরে বিয়ালা-মাত্রাই সড়কে ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছার আগেই ৮০ লিটার তেলের মধ্যে ৬০ লিটার তেল হরিলুট হয়েছে বলে জানা গেছে। ওই ঘটনায় জনতার হাটে আটক দুইজনকে তেলসহ একটি প্লাস্টিকের জারকিন পুলিশ উদ্ধার করেছে।
আটককৃতরা হলেন, জেলার কালাই উপজেলার সিলিমপুর গ্রামের রেজাউল করিমের ছেলে শাকিল হাসান (২২) এবং একই উপজেলার হিমাইল গ্রামের মাহে আলমের ছেলে সাজাদুল ইসলাম (২৮)।
উত্তেজিত জনতা ও ভ্র্যাম্যমান আদালত সূত্রে জানা যায়, আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে আটককৃতরা একটি নীল রং এর প্লাস্টিকের জার্কিনে করে প্রায় ৮০ লিটার তেল কালোবাজারে বিক্রির জন্য ব্যাটারি চালিত একটি ভ্যান যোগে নিয়ে যাচ্ছিলেন। এ সময় তাদের সাথে ওই জার্কিন দেখে সন্দেহ হলে উত্তেজিত জনতা ওই ভ্যানের গতিরোধ করে জিজ্ঞাবাদ করে। এক পর্যায়ে জার্কিনের মুখা খুলে দেখতে পায় অবৈধভাবে সংগ্রহকৃত মজুদ তেল কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় উত্তেজিত জনতা তাদের দুইজনকে উত্তম-মধ্যম দিয়ে আটক করে পুলিশে খবর দেয়। এদিকে আটক ওই জার্কিনে থাকা ৮০ লিটার তেলের মধ্যে ৬০ লিটারের মত তেল উত্তেজিত জনতা হরিলুট করে নিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটক দুইজনসহ তেলের জার্কিন উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসে তাদের উপস্থিত করা হয়। এ সময়  উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় তাদের ২৫ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে তাদের এক বছরের কারাদন্ডের আদেশ দেন। সেই সাথে উদ্ধারকৃত জ্বালানী পেট্রোল কন্টেইনারসহ ওজন ২০ কেজি জব্দ করেন। 
উত্তেজিত জনতা বলি-শিবসমুদ্র গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, আটককৃত দুজন বেশ কিছুদিন যাবৎ এলাকার বিভিন্ন পাম্প থেকে তাদের ব্যবহৃত মোটরসাইকেল করে তেল সংগ্রহের পর বাড়িতে মজুদ করে। পরে তারা এভাবে জার্কিনে করে কালোবাজারে বেশী দামে বিক্রি করে আসছে। আজ তাদের জার্কিনসহ জনগন আটক করেছে। তাদের সাথে এলাকার আরও বেশকয়েকজন জড়িত আছে। তাদেরকে গ্রেফতার করলে এমন ঘটনা আর ঘটবে না। 
ভ্র্যাম্যমান আদালতের বিচারক ও কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা বলেন, আজ উত্তেজিত জনতা দুইজনকে আটক করেছে, তাদের নিকট থেকে ২৫ হাজার টাকা জড়িমানা আদায় করা হয়েছে। প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৯ অপরাহ্ণ
মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে  আল্টিমেটাম

মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে আল্টিমেটাম

কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি সন্ত্রাসীদের হামলায় নিহত মো...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৩ অপরাহ্ণ