শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

Admin ১০ April ২০২৬ · Friday · ১১:১১ পূর্বাহ্ণ
সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মো: আল-মাহফুজ শাওন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়া সম্প্রদায়ের ছররা বন্দুকের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সালেহ আহমেদ জয়ধর (৩০) উপজেলার দয়ারবাজার-সংলগ্ন কারবালার টুক গ্রামের বাসিন্দা।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত সালেহ আহমেদ দুই সহযোগীকে নিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা চংকেট ও মারকান এলাকার সুপারি বাগানের মধ্যবর্তী স্থানে অবস্থান করছিলেন।  সময় খাসিয়া সম্প্রদায়ের লোকজন তাদের চোর সন্দেহে ছররা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

এতে সালেহ আহমেদ ঘটনাস্থলেই নিহত হন। পরে তার সঙ্গে থাকা নাজিরগাঁও গ্রামের মো. সুমন মিয়া (২৫) ও কারবালার টুক গ্রামের মো. মাসুম আহম্মদ (২০) মরদেহটি বাংলাদেশে নিয়ে আসেন।

এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার

উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি। অত্যাধুনিক যন্ত্রপাতি ও উন্নত চিকিৎসা সেবায় ইতি...

০৬ June ২০২৬ · Saturday · ০৯:০৬ অপরাহ্ণ
পাবনায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে

 মো: আরিফুল ইসলাম,পাবনা জেলা প্রতিনিধি।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ ব...

০৬ June ২০২৬ · Saturday · ০৯:০৩ অপরাহ্ণ
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মর্মান্তিক মৃত্যু

দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মর্মান্তিক মৃত্যু

 সামরুল হক, স্টাফ রিপোর্টার:জামালপুরের দেওয়ানগঞ্জে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্র...

০৬ June ২০২৬ · Saturday · ০৯:০১ অপরাহ্ণ