শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে স্বর্ণ পদক গ্রহণ করলেন শাটলার তানভীর

Admin ১০ April ২০২৬ · Friday · ১২:৫৩ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে স্বর্ণ পদক গ্রহণ করলেন শাটলার তানভীর
তারেক জিয়ার হাত থেকে শূন্য পদক গ্রহণ করলেন শাটলার তানভীর

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া।

খেলাধুলায় পছন্দ ছিলো ক্রিকেট। দিন কাটতো ব্যাট-বল নিয়ে। এলাকায় ডাকনামও ছিলো ক্রিকেটকে ঘিরে। কিন্তু হয়ে গেলেন দেশসেরা স্বর্ণজয়ী শাটলার।
ব্যাডমিন্টনে আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্য আনলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার তরুণ ক্রীড়াবিদ আবদুল জাহির তানভীর।  
সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর হাত থেকে জাতীয় ক্রীড়া সম্মাননা লাভ করেন তিনি। যা তার দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও অদম্য ইচ্ছাশক্তির স্বীকৃতি। নিজের এই অনন্য অর্জন, সংগ্রামের গল্প ভবিষ্যৎ পরিকল্পনা এবং তরুণ প্রজন্মের প্রতি বার্তা নিয়ে একান্তে কথা বলেছেন তিনি।
বুধবার বিকালে তার নিজ গ্রাম অলংকারি ইউনিয়নের ‘টুকের কান্দি’তে গেলে কথা হয়। তিনি জানান, চার ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। পড়াশোনা এইচএসসি পর্যন্ত। ২০০৯ সালে, মাত্র ১৫-১৬ বছর বয়সে খেলাধুলায় সক্রিয় হন তিনি।
শুরুটা ছিল ভিন্ন। ছোটবেলায় তার সবচেয়ে প্রিয় খেলা ছিল ক্রিকেট। ক্রিকেটকে ঘিরে ডাকনামও ছিল এলাকায়। তবে রাতের বেলায় খেলতেন ব্যাডমিন্টন। সেখানেই ধীরে ধীরে নিজের দক্ষতার প্রমাণ দিতে শুরু করেন। এক সময় বুঝতে পারেন, দুটি খেলায় একসঙ্গে পেশাদার হওয়া সম্ভব নয়। প্রথমে ক্রিকেটে সুযোগ পাওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন। এরপর মানুষের উৎসাহ এবং যুক্তরাজ্য প্রবাসী বড়ভাই আবদুল বাছিতের অনুপ্রেরণায় ব্যাডমিন্টনকেই বেছে নেন তিনি।  
সিলেটের রিকাবীবাজারে টানা পাঁচ বছর প্রশিক্ষক মঞ্জুর আল মামুনের অধীনে প্রশিক্ষণ নেন তানভীর। এরপর ২০১৪ সাল থেকে নিয়মিত অনুশীলন শুরু করেন আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স-এ। কঠোর পরিশ্রম ও একাগ্রতায় খুব অল্প সময়েই দেশজুড়ে পরিচিতি লাভ করেন তিনি।
২০২৩ সালে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তানভীর। ২০২৪ সালে হন রানার্স-আপ। আর ২০২৫ সালে ঢাকায় ২৫টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ’-এ চ্যাম্পিয়ন হয়ে জিতে নেন স্বর্ণপদক।
বিদেশের মাটিতে দেশের জার্সি গায়ে খেলতে নামার অনুভূতি প্রসঙ্গে তিনি বলেন, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। তখন শুধু মনে হয় দেশের জন্য নিজেকে উজাড় করে দেই। ইতোমধ্যে তিনি অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, দুবাই ও ভারতে দেশের প্রতিনিধিত্ব করেছেন। শিগগিরই কানাডায় যাওয়ার পরিকল্পনাও রয়েছে তার।
তরুণদের উদ্দেশে তানভীরের পরামর্শ, পরিবারের সমর্থন, কঠোর পরিশ্রম এবং নিয়মিত সঠিক প্রশিক্ষণ এই তিনটি জিনিস থাকলে যে কেউ ব্যাডমিন্টনে ভালো ক্যারিয়ার গড়তে পারে।
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর হাত থেকে ‘আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদ’ হিসেবে সম্মাননা স্মারক পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, বর্তমান সরকার আমাদের নতুন আশার আলো দেখিয়েছে। সম্মাননার পাশাপাশি ভাতার ব্যবস্থাও করেছে, যা আমাদের উৎসাহ দ্বিগুণ করে দেয়। সরকার পাশে থাকলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সাফল্য আনবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, প...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্ত...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৬ অপরাহ্ণ