রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ

অকালপ্রয়াত ছাত্রদল নেতা শহিদ সরকারের মিলাদ মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ২০ August ২০২৬ · Thursday · ০১:২৭ অপরাহ্ণ
অকালপ্রয়াত ছাত্রদল নেতা শহিদ সরকারের মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সোহানুর রহমান সোহান, নিজেস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ছয়সূতী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহিদ সরকারের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৯ আগস্ট ছয়সূতী ইউনিয়নের মাটিকাটা (বড়-বাড়ি) গ্রামের একটি মাদ্রাসায় নিহত শহিদ সরকারের নিজ এলাকায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে ছয়সূতী ইউনিয়ন ছাত্রদল।

মিলাদ ও দোয়া মাহফিলে কুলিয়ারচর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরমান উজ্জামান সুজন, ছয়সূতী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মশিউর রহমান সজীব এবং সাধারণ সম্পাদক মো. রবিন মিয়াসহ স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় শহিদ সরকারের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মিলাদ মাহফিলে শহিদ সরকারের পরিবারের সদস্য, মাদ্রাসার ছাত্র, স্বজন, স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। পরে ছাত্রদলের নেতাকর্মীরা শহিদ সরকারের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়িতে আইপিএসের বৈদ্যুতিক ত্রুটি মেরামতের চেষ্টা করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন ২৮ বছর বয়সী শহিদ সরকার। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শহিদ সরকার ছয়সূতী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

মিলাদ ও দোয়া মাহফিলে বক্তারা শহিদ সরকারের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

দোয়া শেষে শহিদ সরকারের রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ