রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ

খুলনাবাসীর উদ্দেশে নগর প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর আবেগঘন বার্তা

অনলাইন ডেস্ক ২০ August ২০২৬ · Thursday · ০১:৩১ অপরাহ্ণ
খুলনাবাসীর উদ্দেশে নগর প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর আবেগঘন বার্তা

মো: আল-মাহফুজ শাওন, খুলনা: 

খুলনা নগরবাসীর উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। নগরবাসীকে শহরের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, একটি শহর শুধু ইট-পাথরের দালান, রাস্তা ও সেতুর সমষ্টি নয়; এটি মানুষের স্বপ্ন, ভালোবাসা ও আপন ঠিকানা।

নগরবাসীর উদ্দেশে দেওয়া বার্তায় নজরুল ইসলাম মঞ্জু বলেন, নগরীর প্রতিটি দিনের সঙ্গে মানুষের হাসি-কান্না, আশা-হতাশা ও প্রতিদিনের সংগ্রাম জড়িয়ে রয়েছে। তাই নগর উন্নয়নকে শুধু অবকাঠামোগত উন্নয়ন হিসেবে না দেখে নাগরিকদের জীবনমান ও নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত করে দেখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সেটিকে আমি কখনো ক্ষমতা হিসেবে দেখিনি; দেখেছি আপনাদের সেবা করার এক মহান আমানত হিসেবে।”

নগর প্রশাসক বলেন, তিনি এমন একটি শহর গড়ে যেতে চান, যেখানে শিশুর ভবিষ্যৎ নিরাপদ হবে, প্রবীণদের চলাচল হবে স্বস্তিদায়ক, শ্রমজীবী মানুষ সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারবেন এবং প্রতিটি নাগরিকের মতামত ও কণ্ঠস্বর গুরুত্ব পাবে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে নিজের শহর মনে করে খুলনাকে ভালোবাসতে হবে। নগরী পরিচ্ছন্ন রাখা, অন্যের অধিকারকে সম্মান করা এবং বিপদে একে অপরের পাশে দাঁড়ানোর মাধ্যমে একটি সুন্দর ও মানবিক নগর গড়ে তোলা সম্ভব।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, “আমি একা শহরকে বদলাতে পারবো না; আপনারা নগরবাসী ঐক্যবদ্ধ হলেই একটি শহর সত্যিকার অর্থে বদলে যায়।”

নিজের দায়িত্বের মেয়াদ প্রসঙ্গে তিনি বলেন, তিনি হয়তো সবসময় এই পদে থাকবেন না। তবে নগরবাসীর ভালোবাসা ও বিশ্বাস তার হৃদয়ে থেকে যাবে। দায়িত্বের শেষ দিনেও যেন তিনি বলতে পারেন যে, নগরবাসীর জন্য আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করেছেন—এটাই তার প্রত্যাশা।

তিনি আরও বলেন, “আপনারাই আমার শক্তি, আপনারাই আমার প্রেরণা।” সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এমন একটি নগর গড়ে তোলার আহ্বান জানান তিনি, যে নগরকে দেখে ভবিষ্যৎ প্রজন্ম গর্ব করে বলতে পারে—‘এটাই আমাদের শহর, এটাই আমাদের স্বপ্নের ঠিকানা।’

বার্তার শেষাংশে নগরবাসীর জন্য ভালোবাসা, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ