রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ

৩নং দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ সবুজ আলম

অনলাইন ডেস্ক ২২ August ২০২৬ · Saturday · ০৮:৫২ অপরাহ্ণ
৩নং দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ সবুজ আলম

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:

খুব শীঘ্রই স্থানীয় সরকার ইউনিয়ন নির্বাচন আয়োজন করা হবে–সরকারের তরফ থেকে এমন ঘোষণার পর 

সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার আবারও ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক দক্ষিণ বড়দল ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোঃ সবুজ আলম।

তিনি প্রিয় ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নের সাধারণ মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার লক্ষ্যে নির্বাচনী মাঠে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছেন‌।

হাজী মোঃ সবুজ আলম,সাবেক দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তাহিরপুর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য,সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি এবং বর্তমানে তিনি তাহিরপুর কয়লা আমদানি কারক গ্ৰুপের সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।

তিনি একজন শিক্ষানুরাগী,সমাজসেবী, দানবীর,এবং এলাকার উন্নয়নে নিবেদিত ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। 

তিনি একটি জনসেবামূলক আধুনিক ৩নং দক্ষিণ বড়দলকে একটি মডেল ইউনিয়ন গড়ার স্বপ্ন নিয়ে কাজ করতে চান।আদর্শিক সেবা: মানবতার শ্রেষ্ঠ আদর্শ হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শে উজ্জীবিত হয়ে,কোনো প্রকার স্বজনপ্রীতি বা বৈষম্য ছাড়া স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে প্রতিটি নাগরিকের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া তাঁর জীবনের প্রধান অঙ্গীকার। নির্বাচনী ভিশন ও অঙ্গীকারে- চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ সবুজ আলম

 তাঁর ইউনিয়নকে ভবিষ্যৎ পরিকল্পনায় ঢেলে সাজানোর বেশ কিছু লক্ষ্য তুলে ধরেছেন-এলাকার মুরুব্বিদের পরামর্শ , তরুণ প্রজন্মের মেধার উদ্ভাবনী শক্তি এবং যুবকদের কর্মস্পৃহাকে কাজে লাগিয়ে ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নকে একটি আধুনিক, সমার্ট,দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিতামূলক ইউনিয়নে রূপান্তর করা সম্ভব বলে মনে করেন। যেখানে থাকবে বৈষম্যহীন সেবাপ্রদান! কোনো প্রকার স্বজনপ্রীতি বা বৈষম্য ছাড়াই প্রতিটি নাগরিকের দোরগোড়ায় সরকারি সুযোগ-সুবিধা ও সেবা পৌঁছে দেওয়া তার মূল উদ্দেশ্য।

নির্বাচন প্রসঙ্গে হাজী মোঃ সবুজ আলম বলেন,আমি আমার ইউনিয়নের মানুষের আবারও সেবক হতে চাই। আমি কোনো বিশেষ গোষ্ঠীর নয়, বরং ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।তিনি আরও বলেন আমি আমার প্রিয় ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নকে একটি মডেল,আলোকিত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছি। যেখানে থাকবে সকল জনসাধারণের সমমানজনক অধিকার! অর্থ আর আধিপত্য দিয়ে নয়,জনগণের ভালোবাসা নিয়ে আমি বেঁচে থাকতে চাই।

তিনি আরো আশা ব্যক্ত করে বলেন,এই পথচলায় আমি আমার সম্মানিত ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়ন বাসীর দোয়া,ভালবাসা,পরামর্শ,সহযোগিতা ও পূর্ণ সমর্থন প্রত্যাশা করছি।এলাকার সবমহলে সাধারণ ভোটারদের মাঝে তাঁর এই প্রার্থিতা ঘোষণা ও স্বচ্ছ ভাবমূর্তির কারণে ইতিবাচক সাড়া ফেলেছে এবং সবার কাছে গ্রহণযোগ্যতা রয়েছে বলে স্থানীয় সচেতন মহল মনে করছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ