জগন্নাথপুরে ষাড়ের লড়াই বন্ধের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
রাসেল আহমদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিভিন্ন স্থানে ষাড়ের লড়াই দেখা দিয়েছে। ষাড়ের লড়াই বন্ধের দাবিতে আজ শুক্রবার ১০ এপ্রিল ২০২৬ বিকাল ৪ ঘটিকায় পৌর পয়েন্টে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত বক্তারা বলেন যে কোন মুল্যর বিনিময়ে জগন্নাথপুরে ষাড়ের লড়াই দেওয়া হবে না। ষাড়ের লড়াই আয়োজনের সিদ্ধান্তের বিরুদ্ধে জগন্নাথপুরে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় চলছে। উপজেলার সকল আলীম উলামা ও মুসলিম তাওহীদী জনতার আয়োজনে বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি বদর উদ্দিন আল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত বিশাল প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আলীম উলামা সহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ। ষাড়ের লড়াই বন্ধের দাবিতে শত শত মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন জগন্নাথপুরে ষাড়ের লড়াই অবিলম্বে বন্ধ করুন। এই ষাড়ের লড়াইকে কেন্দ্র করে এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। শান্তি প্রিয় জগন্নাথপুরকে শান্ত রাখতে এই ষাড়ের লড়াই বন্ধ করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।