রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ

করিমগঞ্জের গুণধর ইউনিয়নে প্রচারে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা

অনলাইন ডেস্ক ২৩ August ২০২৬ · Sunday · ১০:০৭ অপরাহ্ণ
করিমগঞ্জের গুণধর ইউনিয়নে প্রচারে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা

করিমগঞ্জ প্রতিনিধি :

স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এমন খবরে নড়েচড়ে বসেছেন গুণধর ইউনিয়ন নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচনী তফসিল কিংবা দিনক্ষণ নির্ধারিত না হলেও প্রার্থীরা  ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কর্মকান্ড চালাচ্ছেন। ৯টি ওয়ার্ড নিয়ে গড়ে ওঠা করিমগঞ্জের গুণধর ইউনিয়ন বিশাল এলাকাজুড়ে সম্ভাব্য প্রার্থীরা নানা প্রচার লক্ষ করা যাচ্ছে।ক্ষমতাসীন বিএনপির বেশ কয়েকজন নেতা জোরেশোরে প্রচার কর্মসূচি চালাছেন।বিএনপি নেতারা প্রচারণার পাশাপাশি দলীয় মনোনয়ন পেতে লবিংয়ে ব্যস্ত।এদিকে জামায়াতে ইসলামী থেকে প্রার্থী হবে জামায়াত নেতা ও গুণধর ইউপি সদস্য মো:চাঁন মিয়ার নাম আলোচনায় রয়েছে বলেও জানা যায়।এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে প্রার্থী নূর মোহাম্মদের নাম শোনা যাচ্ছে। এছাড়া অন্য দলের প্রার্থীদের নাম শোনা গেলেও তাদের কর্মকান্ড তেমন চোখে পড়েনি।বিএনপি থেকে প্রচারণায় আছেন দলটির গুণধর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ আলী ভূঁইয়া,সহ সভাপতি রফিকুল ইসলাম, মোজাম্মেল হক,বিএনপি নেতা আমিনুল হক কাদের,নাজমুল সাকির নূরু সিকদার,তোফায়েল আহমেদ জাহিদ,শফিকুল ইসলাম ভূইয়া রতন,মো:আতিকুল্লাহ,গুণধর ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক আজিজুল ইসলাম তারা মিয়া,যুব বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম তাজ,ছাত্র বিষয়ক সম্পাদক পারভেজ আহমেদ,বিএনপি নেতা মোস্তাক খান,ইসমাইল হোসেন,যুবদল নেতা জুলফিকার রায়হান।এছাড়াও মোহাম্মদ লিটন সর্দার প্রার্থী হবে নাম আলোচনায় রয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ