রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ

রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে খুলনা সিটি কর্পোরেশন প্রশাসক ও ওয়াসা চেয়ারম্যান

অনলাইন ডেস্ক ২৫ August ২০২৬ · Tuesday · ১২:১২ অপরাহ্ণ
রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে খুলনা সিটি কর্পোরেশন প্রশাসক ও ওয়াসা চেয়ারম্যান

মো: আল-মাহফুজ শাওন :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা ওয়াসার চেয়ারম্যান জনাব মনিরুজ্জামান মনি।

সাক্ষাৎকালে তাঁরা নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পাশাপাশি দেশের সামগ্রিক পরিস্থিতি, চলমান বিভিন্ন বিষয় এবং খুলনা মহানগরীর উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে মতবিনিময় করেন।

আলোচনায় খুলনা নগরীর অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ, পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নসহ নগরবাসীর বিভিন্ন প্রত্যাশা ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতি এবং বর্তমান সময়ে জনকল্যাণ ও উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করেন তাঁরা।

সাক্ষাৎকালে উপস্থিত নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সমন্বয়ের মাধ্যমে খুলনার উন্নয়ন এবং জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। শেষে তাঁরা একে অপরের সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ